Advertisement
E-Paper

প্রতিবাদ ঢাকার

একাত্তরের গণহত্যার দুই নায়ক সাকা চৌধুরী ও আলি আহসান মহম্মদ মুজাহিদকে বাংলাদেশ সরকার শনিবার ফাঁসি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান। পাল্টা তোপ দেগে পাকিস্তান হাইকমিশনারকে সোমবার ঢাকার বিদেশ মন্ত্রকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ০৩:২০

একাত্তরের গণহত্যার দুই নায়ক সাকা চৌধুরী ও আলি আহসান মহম্মদ মুজাহিদকে বাংলাদেশ সরকার শনিবার ফাঁসি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান। পাল্টা তোপ দেগে পাকিস্তান হাইকমিশনারকে সোমবার ঢাকার বিদেশ মন্ত্রকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ দিন বিকেলে বিদেশ মন্ত্রকের তলবে ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার সুজা আলম ভারপ্রাপ্ত বিদেশসচিব মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। প্রায় আধ ঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়। পরে মিজানুর রহমান জানান, ঢাকার তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের আচরণের সমালোচনা করে, সরকারকে তাদের সঙ্গে সব সম্পর্ক ছেদ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চও। ঢাকার রাস্তায় একটি বিক্ষোভ মিছিলও বেরোয় এ দিন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy