Advertisement
E-Paper

বর্ণবিদ্বেষের শিকার মন্ত্রী

ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে বর্ণবিদ্বেষের শিকার হলেন কানাডার প্রথম শিখ প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন। ভরা পার্লামেন্টে তাঁকে সরাসরি আক্রমণ করলেন বিরোধী কনজারভেটিভ দলের এমপি জ্যাসন কেনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৮

ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে বর্ণবিদ্বেষের শিকার হলেন কানাডার প্রথম শিখ প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন। ভরা পার্লামেন্টে তাঁকে সরাসরি আক্রমণ করলেন বিরোধী কনজারভেটিভ দলের এমপি জ্যাসন কেনি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক কৌশল নিয়ে পার্লামেন্টে আলোচনা করছিলেন কানাডার প্রথম শিখ প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন। হঠাৎই বিরোধী কনজারভেটিভ নেতা জ্যাসন কেনি বলে ওঠেন, ‘‘সজ্জনের কথা বোঝার জন্য ইংরেজি থেকে ইংরেজি অনুবাদ করা প্রয়োজন।’’

গত বছর নভেম্বরে কেনিকে সরিয়ে প্রতিরক্ষামন্ত্রী পদে আসেন বছর ৪৫-এর সজ্জন। সজ্জনের প্রতি কেনির মন্তব্যকে ‘বর্ণবিদ্বেষী’ আখ্যা দিয়েই মঙ্গলবার সমালোচনা ঝড় উঠেছে। মন্তব্যের জন্য কেনি ক্ষমা চাইতে রাজি না হওয়ায় বিতর্ক আরও বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূত আর এক লিবারেল এমপি রুবি সাহোতা টুইট করেছেন, ‘‘বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য জে কেনিকে ধিক্কার। ক্ষমা চাইতেও রাজি হননি তিনি। এটা মেনে নেওয়া যায় না।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy