আপনি কি আপনার লক্ষ্যকে সাফল্যের রূপ দিতে প্রস্তুত? তা হলে আপনাকে স্বাগত কলকাতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, ‘ফিউচার এডুকেশন গ্রুপ’-এ, যেখানে উপযুক্ত পাঠ্যক্রমের সঙ্গে ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।
এই প্রতিষ্ঠান বিশ্বাস করে যে শুধু ডিগ্রি দিলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। সেই কারণেই ‘ফিউচার এডুকেশন গ্রুপ’ এমন একটি পরিবেশ গড়ে তুলেছে যা সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের সাফল্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
কেন ‘ফিউচার এডুকেশন গ্রুপ’ বিশেষ?
শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম
এখানকার পাঠ্যক্রম নিয়মিতভাবে শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীরা আজ যা শিখছে, তা ভবিষ্যতের চাকরির বাজারেও কাজে লাগে।
এখানে রয়েছে বিভিন্ন আধুনিক বি.টেক কোর্স যেমন— সিএসই, তথ্য বিজ্ঞান, কৃত্তিম বুদ্ধিমত্তা এবং এমএল, আইওটি ও সাইবার সিকিউরিটি, আইসি বিসিই, ইই, এমই ও সিই। পাশাপাশি রয়েছে সময়ের চাহিদা অনুযায়ী আরও নানা জনপ্রিয় কোর্স, যেমন এমবিএ, বিবিএ, বিবিএ (বিসনেস এনালিটিক্স), এমসিএ, বিসিএ, বিসিএ (এআই ও এমএল), বিসিএ (তথ্য বিজ্ঞান ও সাইবার সিকিউরিটি), বিএইচএম, এমএইচএ, বি.এসসি ও এম.এসসি মিডিয়া, হসপিটালিটি ও হোটেল অ্যাডমিনিস্ট্রেশন।
ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ
দেশের প্রথম সারির বিভিন্ন কোম্পানির সঙ্গে এই প্রতিষ্ঠানের মৌ সাক্ষর রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বছরভর ইন্টার্নশিপ, লাইভ প্রজেক্ট এবং নামী সংস্থাগুলিতে সরাসরি ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ পায়।
৩৬০° দক্ষতা
শুধু পড়াশোনা নয়, এখানে শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আচরণগত দক্ষতা, ডিজিটাল জ্ঞান, কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলস এবং বিভিন্ন প্রফেশনাল সার্টিফিকেশনের মাধ্যমে এখানকার বিশেষ স্কিল ল্যাব শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মজীবনের জন্য তৈরি করে।
প্রথম দিন থেকেই মেন্টরশিপের সুবিধা
প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছেন একজন নির্দিষ্ট শিক্ষক-মেন্টর। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা। পাশাপাশি, বিভিন্ন শিল্পক্ষেত্রে কর্মরত সফল প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগের সুযোগও এখানে রয়েছে।
উদ্যোক্তা হওয়ার সুযোগ
আপনার কি কোনও নতুন স্টার্টআপ তৈরির ভাবনা আছে? এই প্রতিষ্ঠানের ইনকিউবেশন সেন্টার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। এখানে ফান্ডিং, বিশেষজ্ঞদের পরামর্শ এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। এছাড়াও উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণও নিয়মিত দেওয়া হয়।
শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্ব
‘ফিউচার এডুকেশন গ্রুপ’ শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের দিকেও নজর দেয়। পেশাদার কাউন্সেলিং, ওয়েলনেস প্রোগ্রাম এবং সুন্দর ক্যাম্পাস, শিক্ষার্থীদের মানসিক, ব্যক্তিগত ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করে।
এই প্রতিষ্ঠানের কী কী বিশেষত্ব রয়েছে?
- প্রতি বছর ৯০ শতাংশের বেশি প্লেসমেন্টের হার
- ১০০-রও অধিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি পার্টনার
- ১৫,০০০-এরও অধিক প্রাক্তনী বিভিন্ন ইন্ডাস্ট্রির পেশায় নিযুক্ত
- শিক্ষার্থীদের জন্য মেন্টর এবং কাউন্সিলর সারা বছর উপলব্ধ
টিসিএস-এর প্রাক্তনী এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রিয়া শর্মা বলেন, “আমার কলেজ আমাকে কেবল একটি ডিগ্রি দেয়নি এটি আমাকে দিয়েছে সঠিক দিকনির্দেশনা, আত্মবিশ্বাস এবং গর্ব করার মতো কেরিয়ার। এখানকার মেন্টরশিপ এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়।”
এখানে ছাত্রছাত্রীরা শুধু শিক্ষার্থী নয়, তারা ভবিষ্যতের সফল পেশাদার। আধুনিক পদ্ধতিতে পড়াশোনা, হাতে-কলমে শেখার সুযোগ, অভিজ্ঞ মেন্টরদের দ্বারা এখানে শিক্ষার্থীদের সাফল্যের পথ হয়ে ওঠে আরও সহজ ও নিশ্চিত।
অ্যাডমিশনের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন:
https://fit.futureeducation.in/admission_enquiry.aspx?refid=1
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ফিউচার এডুকেশন গ্রুপ’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।