E-Paper

অন্য কোনও দেশে নয়, ম্যাক মিনি এ বার তৈরি হবে আমেরিকাতেই, ঘোষণা করল অ্যাপল

কুক জানান, আমেরিকার উৎপাদন ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে অ্যাপল আশাবাদী। চলতি বছর থেকে সেই কারণেই হিউস্টনের কারখানার ম্যাক মিনি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১২

—প্রতীকী চিত্র।

এ বার থেকে আমেরিকায় হিউস্টনের কারখানাতেই নিজেদের ডেস্কটপ কম্পিউটার ম্যাক মিনি তৈরি করবে অ্যাপল। মঙ্গলবার এই কথা জানিয়েছেন সংস্থার কর্ণধার টিম কুক। এত দিন মূলত এশিয়ার বিভিন্ন দেশে এই কম্পিউটার তৈরি করত তারা। কুকের ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, তা হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে মাথা নোয়াতে বাধ্য হল অ্যাপল? গত বছর তাঁর দেশে তথ্যপ্রযুক্তি সংস্থাটি পণ্য তৈরি না করলে আমদানি করা তাদের পণ্যে ২৫% শুল্ক বসানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তার পরেই অগস্টে আমেরিকায় ৬০,০০০ কোটি ডলার লগ্নির কথা ঘোষণা করেছিলেন কুক। ম্যাক মিনি সেখানে তৈরির সিদ্ধান্ত তারই অঙ্গ বলে মত সংশ্লিষ্ট মহলের।

কুক জানান, আমেরিকার উৎপাদন ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে অ্যাপল আশাবাদী। চলতি বছর থেকে সেই কারণেই হিউস্টনের কারখানার ম্যাক মিনি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে কৃত্রিম মেধা (এআই) প্রযুক্তি নির্ভর সার্ভারও তৈরি করবে অ্যাপল। এর আগে আরও একটি কম্পিউটার আমেরিকায় তৈরির কথা জানিয়েছিল সংস্থা। তবে ম্যাকবুক, আই ফোন, আই প্যাডের মতো পণ্য আগামী দিনেও মূলত চিন, ভিয়েতনাম ও ভারতে তৈরি করা হবে। পাশাপাশি, আমেরিকা ছাড়া বাকি বিশ্বের জন্য এশিয়ায় তৈরি কম্পিউটারই বিক্রি করবে অ্যাপল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Apple MAC Tim Cook

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy