E-Paper

মোদী সরকারের মাথাব্যথা বাড়াচ্ছে বেসরকারি লগ্নি, দাবি কেন্দ্রের রিপোর্টে

আর্থিক বৃদ্ধিতে গতি আনতে কর্পোরেট মহলকে বিনিয়োগের বার্তা দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এখনও সে ভাবে তাদের দরাজ হস্ত হতে দেখা যায়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:৪৭
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

বেসরকারি লগ্নি যে মোদী সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, তা ফের স্পষ্ট হল খোদ সরকারেরই রিপোর্টে। মঙ্গলবার পরিসংখ্যান মন্ত্রকের সমীক্ষা জানাল, নতুন সম্পদ কেনার জন্য বেসরকারি সংস্থাগুলির বিনিয়োগের পরিমাণ কমতে চলেছে পরের অর্থবর্ষে। তা ১৬.৫% নেমে দাঁড়াতে পারে ৯.৫৫ লক্ষ কোটি টাকায়। চলতি অর্থবর্ষে সেই পূর্বাভাস ১১.৪৩ লক্ষ কোটি।

আর্থিক বৃদ্ধিতে গতি আনতে কর্পোরেট মহলকে বিনিয়োগের বার্তা দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এখনও সে ভাবে তাদের দরাজ হস্ত হতে দেখা যায়নি। গত বছর অর্থ মন্ত্রকের মূলধনী ব্যয় সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছিল, চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) ওই সব সংস্থা ঢালতে পারে ৪.৮৮ লক্ষ কোটি টাকা। যা ২০২৪-২৫ সালের ৬.৫৬ লক্ষ কোটির তুলনায় প্রায় ২৫% কম।

এমনকী সংস্থাগুলির একাংশ যে চলতি অর্থবর্ষের জন্য লগ্নি পরিকল্পনা স্পষ্ট করেনি, তা-ও উঠে এসেছে রিপোর্টে। যে কারণে সতর্ক হয়েই রিপোর্টকে ব্যাখ্যা করতে হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। তাদের মতে, ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক, বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার সঙ্গে যোগ হয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। ফলে সংস্থাগুলি সতর্ক হয়ে পা ফেলতে চাইছে। তাই কেন্দ্রের বার্তায় ফল কতটা ফলবে, সন্দেহ থাকছেই।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

investments PM Narendra Modi Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy