Advertisement
E-Paper

টুকরো খবর

এ বার সরাসরি নতুন গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। প্রতিযোগী গৃহঋণ সংস্থা এইচডিএফসি সুদ ছাঁটাই করার দু’দিনের মধ্যেই তা একই হারে নামিয়ে আনার কথা রবিবার ঘোষণা করল এসবিআই। ফলে নতুন করে যাঁরা গৃহঋণ নেবেন, তাঁদের জন্য সুদ কমছে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। স্টেট ব্যাঙ্কের আবাসন সংক্রান্ত জেনারেল ম্যানেজার জে লক্ষ্মী এই সুদ কমানোর কথা জানিয়েছেন।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০২:৪৪

নতুন গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

এ বার সরাসরি নতুন গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। প্রতিযোগী গৃহঋণ সংস্থা এইচডিএফসি সুদ ছাঁটাই করার দু’দিনের মধ্যেই তা একই হারে নামিয়ে আনার কথা রবিবার ঘোষণা করল এসবিআই। ফলে নতুন করে যাঁরা গৃহঋণ নেবেন, তাঁদের জন্য সুদ কমছে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। স্টেট ব্যাঙ্কের আবাসন সংক্রান্ত জেনারেল ম্যানেজার জে লক্ষ্মী এই সুদ কমানোর কথা জানিয়েছেন। গত ৭ এপ্রিল ঋণনীতি পেশ করার সময়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের কড়া কথার জেরে তড়িঘড়ি ঋণে ন্যূনতম সুদ (বেস রেট) ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল এসবিআই, যা গত ১০ এপ্রিল থেকে চালু হয়। উপরন্তু এ দিন সুদ কমলো গৃহঋণে। ফলে বেস রেট কমার আগে যেখানে গৃহঋণে সুদ ছিল ১০.১৫%, সেখানে এখন তা কমে দাঁড়াল ৯.৯%। আগামী কাল থেকে চালু হচ্ছে নতুন হার। এইচডিএফসি-র সুদও একই, তা-ও কার্যকর হচ্ছে কাল থেকে। মেয়েদের অবশ্য আরও কিছুটা স্বস্তি দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। ‘হার ঘর’ প্রকল্পের আওতায় গৃহঋণ নিলে সুদ ১০.১% থেকে কমে হচ্ছে ৯.৮৫%।

Advertisement

সহারার টাকা পেতে

সহারা গোষ্ঠীর সংস্থা হসপিটালিটি বিজনেসের (এইচবিএল) নিজস্ব বিমান বিক্রি বাবদ হাতে আসা তহবিলের একাংশ (১.২০ কোটি ডলার) দাবি করে মার্কিন আদালতে গেল সেবি। তাদের দাবি অবশ্য আপাতত খারিজ হয়েছে। কারণ, আদালত জানিয়েছে, ওই অর্থ বিভিন্ন দাবিদারদের মধ্যে বণ্টনের সময়সীমা পেরিয়েছে। পাশাপাশি আদালতের জারি করা শর্তগুলিও মানেনি সেবি। যদিও তারা বলেছে, আদালতের নিযুক্ত সম্পত্তি বিক্রেতা যদি সেবির দাবি বৈধ মনে করে, তা হলে এসক্রো অ্যাকাউন্ট থেকে সেবি-সহারা অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে পারে। এইচবিএল তাদের এয়ারবাস কর্পোরেট জেট পরিচালনা ও পরিষেবা সংক্রান্ত পরিকল্পনার ভার কমলাক্স আমেরিকাকে দেয় ৩.১০ কোটি ডলারের চুক্তিতে। কিন্তু সেবির সঙ্গে মামলা শুরু হওয়ায় নগদের অভাবে জেরবার সহারা সময়ে অর্থ মেটাতে পারেনি। ফলে ক্ষতিপূরণ চায় কমলাক্স। তা-ও পুরোটা না-মেটানোয় বিমানটি বেচে প্রাপ্য মেটানোর জন্য ইন্ডিয়ানাপোলিস আদালতে যায় কমলাক্স।

ভ্রম সংশোধন

গত সপ্তাহে প্রকাশিত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম ও সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদ বৃদ্ধি ০.০১ শতাংশের জায়গায় ০.১০% পড়তে হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy