Advertisement
E-Paper

টুকরো খবর

বড় মাপের পতন হল টাকার দামে। সোমবার ডলারের সাপেক্ষে এক ধাক্কায় তা পড়ে গেল ৬৫ পয়সা। এক ডলার দাঁড়াল ৬২.৯৪ টাকা। সেনসেক্সও ৩১.১২ পয়েন্ট পড়ে থেমেছে ২৭,৩১৯.৫৬ অঙ্কে। তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের দর এ দিন নামে প্রায় ৪%। অক্টোবর-ডিসেম্বর, এই ৩ মাসে আয় আশানুরূপ হবে না বলে সংস্থা ইঙ্গিত দেওয়াতেই এই পতন। অক্টোবরে শিল্পোৎপাদন সরাসরি ৪.২% কমে যাওয়ায় লগ্নিকারীদের হতাশা ও টাকার দামে পতন, মূলত এই দুইয়ের জাঁতাকলে পড়েই সূচক নেমেছে। বিশেষজ্ঞদের এটাই ধারণা।

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০৩:০০

ডলারে টাকা পড়ল ৬৫
নিজস্ব প্রতিবেদন

বড় মাপের পতন হল টাকার দামে। সোমবার ডলারের সাপেক্ষে এক ধাক্কায় তা পড়ে গেল ৬৫ পয়সা। এক ডলার দাঁড়াল ৬২.৯৪ টাকা। সেনসেক্সও ৩১.১২ পয়েন্ট পড়ে থেমেছে ২৭,৩১৯.৫৬ অঙ্কে। তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের দর এ দিন নামে প্রায় ৪%। অক্টোবর-ডিসেম্বর, এই ৩ মাসে আয় আশানুরূপ হবে না বলে সংস্থা ইঙ্গিত দেওয়াতেই এই পতন। অক্টোবরে শিল্পোৎপাদন সরাসরি ৪.২% কমে যাওয়ায় লগ্নিকারীদের হতাশা ও টাকার দামে পতন, মূলত এই দুইয়ের জাঁতাকলে পড়েই সূচক নেমেছে। বিশেষজ্ঞদের এটাই ধারণা। বিশ্ব বাজারে ডলারের দাম বাড়ার প্রভাবও পড়েছে ভারতে। অন্য দিকে, এক সময়ে ভারতে টানা লগ্নি করে চলা বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও হালে শেয়ার বিক্রির বহর বাড়িয়েছে। ওই সব সংস্থা বিদেশ থেকে ভারতে লগ্নির জন্য যে-অর্থ সংগ্রহ করে, তার একটা অংশ প্রতি বছর ডিসেম্বরেই তাদের ফেরত দিতে হয়। ভারতে শেয়ার বেচে এর সংস্থান করে তারা। ওই টাকা ডলারে রূপান্তরিত করে ফেরাতে হয়। ফলে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি ভারতে ডলারের চাহিদা বাড়িয়ে দেয়। এটাও টাকার দাম পড়ার কারণ।

Advertisement

বাণিজ্য ঘাটতি দেড় বছরে সবচেয়ে বেশি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সোনা আমদানি বেড়েছে ছ’গুণেরও বেশি। আর প্রধানত তারই জেরে নভেম্বরে ১,৬৮৬ কোটি ডলারে (১,০৬,২১৮ কোটি টাকা) পৌঁছে গেল দেশের বাণিজ্য ঘাটতি। যা গত দেড় বছরে সব থেকে বেশি। গত বছর একই সময়ে এই ঘাটতি ছিল অনেকটাই কম, ৯৫৭ কোটি ডলার। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান জানিয়েছে, ওই মাসে তেল-সহ বিভিন্ন পণ্যের মোট আমদানি এক লাফে ২৬.৭৯% বেড়ে দাঁড়িয়েছে ৪,২৮২ কোটি ডলারে। যার মধ্যে শুধুমাত্র সোনা আমদানিই বেড়েছে ৫৬১ কোটি ডলার। তেল আমদানি যদিও ৯.৭% কমেছে। নভেম্বরে দেশের রফতানি ৭.২৭% বেড়ে পৌঁছেছে ২,৫৯৬ কোটিতে।

গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি, হুন্ডাই
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর কথা জানাল মারুতি-সুজুকি এবং হুন্ডাই মোটর। ডলারের সাপেক্ষে টাকার দামের পতন এবং একই সঙ্গে গাড়ির যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়া, এই দু’টি কারণেই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হুন্ডাই। সে ক্ষেত্রে আগামী জানুয়ারি থেকে মারুতি-সুজুকির সব ধরনের গাড়ির দাম বাড়ছে ২ থেকে ৪% হারে। অন্য দিকে হুন্ডাই মোটর জানিয়েছে, তা বাড়ছে ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। এর আগে গত সপ্তাহেই জানুয়ারি থেকে দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে জেনারেল মোটরস (২০ হাজার টাকা পর্যন্ত) এবং বিএমডব্লিউ (৫% পর্যন্ত)।

অনুমতি বিস্তারাকে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বিস্তারাকে উড়ান চালুর ছাড়পত্র দিল বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ। ন’মাস আগে তাদের কাছে অনুমতি চেয়েছিল টাটা-সিঙ্গাপুর এয়ারের এই যৌথ উদ্যোগ সংস্থা। সোমবার ছাড়পত্র পাওয়ার পরে বিস্তারা জানিয়েছে, শীঘ্রই উড়ানসূচি ও টিকিট বিক্রির কথা ঘোষণা করা হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy