Advertisement
E-Paper

ডাক রিলে অনশন, ধর্মঘটের

১০টি কর্মী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের যুক্ত মঞ্চ অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন্স অব বিএসএনএল (এইউএবি) ২০-২২ নভেম্বর দেশ জুড়ে সংস্থার সদর দফতর, সার্কল ও আঞ্চলিক অফিসে রিলে অনশনের ডাক দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ০৫:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিএসএনএলে স্বেচ্ছাবসরের (ভিআরএস) প্রস্তাবের সংখ্যা শনিবার ৭৯,০০০ ছাড়িয়েছে বলে সংস্থা সূত্রের খবর। যদিও এখনও অক্টোবরের বেতন পাননি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির কর্মী-আধিকারিকেরা। সংস্থার অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া ১০ মাস। এই অবস্থায় অবিলম্বে বেতন-সহ একগুচ্ছ দাবিতে আগামী সপ্তাহে অস্থায়ী কর্মীদের পাশাপাশি আন্দোলনে নামছেন বিএসএনএলের স্থায়ী কর্মী ও আধিকারিকেরাও।

১০টি কর্মী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের যুক্ত মঞ্চ অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন্স অব বিএসএনএল (এইউএবি) ২০-২২ নভেম্বর দেশ জুড়ে সংস্থার সদর দফতর, সার্কল ও আঞ্চলিক অফিসে রিলে অনশনের ডাক দিয়েছে। সংগঠনটির রাজ্যের আহ্বায়ক অনিমেষ মিত্র এ দিন জানান, পাশাপাশি এ রাজ্যে ১৯ নভেম্বর ধর্মঘট করবেন দীর্ঘ দিন বেতন না পাওয়া অস্থায়ী ও ঠিকা কর্মীরা।

বেতন ছাড়াও এইউএবি-র দাবিগুলির মধ্যে অন্যতম হল— ভিআরএসের পরে সংস্থা পরিচালনার রূপরেখা প্রকাশ, দ্রুত ৪জি পরিষেবা চালু করা, স্বেচ্ছাবসর নিয়ে কয়েকটি ক্ষেত্রে সংশয় দূর করা, অবসরের বয়স ৬০ বছরের কম না-করা ইত্যাদি।

উল্লেখ্য, যাঁরা ভিআরএসের প্রস্তাব জমা দিয়েছেন, তাঁদের প্রাপ্য অবসরকালীন সুবিধার হিসেব-নিকেশগুলি দ্রুত সারতে সম্প্রতি নির্দেশ দিয়েছেন বিএসএনএলের সিএমডি পি কে পুরওয়ার। সুষ্ঠু ভাবে পুরো বিষয়টি রূপায়ণের জন্য বিভিন্ন স্তরে কমিটিও গড়তে বলেছেন তিনি।

BSNL Hunger Strike

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy