E-Paper

পেট্রোরাসায়নিক পণ্যে তিন মাসের জন্য উঠে গেল আমদানি শুল্ক

এই পদক্ষেপকে স্বাগত জানান রফতানি সংগঠন ফিয়ো-র ডিরেক্টর জেনারেল অজয় সহায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৩

বিভিন্ন শিল্পে উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান পেট্ররাসায়নিক পণ্যে তিন মাসের জন্য আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র। দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তৈরি হওয়া সমস্যার মধ্যে দেশে এগুলির জোগান নিশ্চিত করাই লক্ষ্য। তাই ৩০ জুন পর্যন্ত শুল্ক মকুব হয়েছে মেথানল, মেথালিন ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, পলি বুটাডিন, বিশেষ ধরনের পলিয়েস্টার রেসিন ইত্যাদি পণ্যের। এতে উপকৃত হবে প্লাস্টিক, ওষুধ, বস্ত্র, গাড়ির যন্ত্রাংশ, রাসায়নিক প্রভৃতি শিল্প। এই পদক্ষেপকে স্বাগত জানান রফতানি সংগঠন ফিয়ো-র ডিরেক্টর জেনারেল অজয় সহায়।

পরোক্ষ কর পর্ষদের সদস্য (কর নীতি) সঞ্জয় মঙ্গল বলেন, ‘‘এতে পেট্ররাসায়নিক পণ্যের জোগান ঠিক থাকবে। সংশ্লিষ্ট অনুসারি শিল্পে উৎপাদন খরচও কমবে। লাভ হবে এগুলি দিয়ে তৈরি পণ্যের ক্রেতার।’’

এ দিকে ইস্পাতেও শুল্ক ছাড়ের আর্জি জানিয়েছে ইঞ্জিনায়ারিং পণ্য রফতানি সংগঠন ইইপিসি ইন্ডিয়া। তার চেয়ারম্যান পঙ্কজ চাঢা বলেন, ‘‘হালে ইস্পাতজাত পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়েছে। তাই রফতানি বাজারে ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য এ ভাবে দেশে উৎপাদন খরচ ছাঁটা জরুরি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy