বাজেটে টেলিকম ক্ষেত্রে বরাদ্দ প্রায় ৩৮% বেড়ে হয়েছে ৭৪ হাজার কোটি টাকার মতো। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, তার থেকেও গুরুত্বপূর্ণ সরকারের দু’টি ইঙ্গিত। এক, রাষ্ট্রায়ত্ত বিএসএনএলকে তৃতীয় স্থানে তুলে আনতে বিপুল বরাদ্দ বৃদ্ধি। দুই, এয়ারটেলের বকেয়া মকুব না করা।
বাজেট তথ্য বলছে, আসন্ন অর্থবর্ষে বিএসএনএলের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির হার নজিরবিহীন ভাবে ৩০০% বেড়ে হয়েছে ২৮,৪৭৩ কোটি টাকা। গত বছর সংশোধিত বরাদ্দ ছিল মাত্র ৬৮৮৫ কোটি। সূত্রের দাবি, পরিকাঠামো বৃদ্ধি এবং দ্রুত ৫জি পরিষেবা চালুই লক্ষ্য। সংস্থার এক আধিকারিক বলেন, ‘‘মাস ছয়েক আগে থেকে প্রতি মাসে দফায় দফায় বৈঠক করে আগামীর পরিকল্পনা চাওয়া হয়েছে। মন্ত্রকের শীর্ষস্তর থেকে নির্দেশ এসেছে সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভোডাফোন আইডিয়াকে (ভি) টপকে তৃতীয় স্থানে ওঠার কথাও বলা হয়েছে।’’
অন্য দিকে বাজেটে বলা হয়েছিল, মার্চের মধ্যে কেন্দ্র ১.৪ লক্ষ কোটি টাকা বকেয়া আদায় করবে। লক্ষ্যের থেকে প্রায় ৬২ হাজার কোটি বেশি। বিশেষজ্ঞদের মতে, একমাত্র এয়ারটেলের বকেয়া পেলেই লক্ষ্য পূরণ সম্ভব। যা প্রায় ৪৪-৪৮ হাজার কোটি টাকা। এয়ারটেল ও টাটা বকেয়া মকুবের আর্জি জানিয়েছিল সরকারকে। সুপ্রিম কোর্টেও গিয়েছিল। লাভ হয়নি। সংস্থার দাবি, এই বিষয়টি নিয়ে টেলিকম বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে। ফলে ইতিবাচক কিছুই আশা করছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)