E-Paper

কেটে যাচ্ছে বাধা, বিমায় এ বার খুলছে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নির দরজা

এ বার ভারতীয় বিমা সংস্থাকে অনুমোদন ছাড়াই পুরোপুরি কিনে নিতে পারবে বিদেশি লগ্নিকারীরা। চাইলে নতুন সংস্থাও খুলতে পারবে। তবে এলআইসি-র ক্ষেত্রে তারা সর্বোচ্চ ২০% অংশীদারি কিনতে পারবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৭

— প্রতীকী চিত্র।

বিমা শিল্পে ১০০% প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) দরজা খুলতে বুধবার বিজ্ঞপ্তি জারি করল বাণিজ্য মন্ত্রক। ডিসেম্বরে এ জন্য সংশোধনী আনতে সায় মিলেছিল সংসদে। এর ফলে এ বার ভারতীয় বিমা সংস্থাকে অনুমোদন ছাড়াই পুরোপুরি কিনে নিতে পারবে বিদেশি লগ্নিকারীরা। চাইলে নতুন সংস্থাও খুলতে পারবে। তবে এলআইসি-র ক্ষেত্রে তারা সর্বোচ্চ ২০% অংশীদারি কিনতে পারবে। কোনও দেশীয় বিমা সংস্থায় বিদেশি লগ্নি থাকলে পর্ষদে চেয়ারপার্সন, এমডি, সিইও-র মধ্যে কমপক্ষে এক জনকে ভারতীয় হতে হবে। এ ছাড়াও রয়েছে অন্যান্য শর্ত। সরকারি মহলের দাবি, এতে বিমার প্রসার ঘটবে। দেশের আরও বহু মানুষকে নিয়ে আসা যাবে এই সুরক্ষার ছাতার তলায়। তবে বিমা ক্ষেত্রের কর্মী ইউনিয়নগুলির একাংশের অভিযোগ, উল্টে বিমার সুরক্ষা বিঘ্নিত হতে পারে। ভারতের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার তাগিদ কম থাকবে বিদেশি সংস্থার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

FDI Insurance Policy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy