টানা তিন দিনের উত্থানের পরে বুধবার পড়ল শেয়ার বাজার। ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তি আলোচনা না হওয়া এবং তার জেরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দামে ঊর্ধ্বগতি, ডলারের সাপেক্ষে টাকার পতন এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার বিক্রির চাপই সূচককে টেনে নামিয়েছে বলে জানাচ্ছে বাজার মহল। এতে ইন্ধন জুগিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রিও। আজ সেনসেক্স ৭৫৬.৮৪ পয়েন্ট পড়ে থেমেছে ৭৮,৫১৬.৪৯ অঙ্কে। নিফ্টি ১৯৮.৫০ পয়েন্ট কমে ২৪,৩৭৮.১০ অঙ্কে দিন শেষ করেছে।
পাশাপাশি, পশ্চিম এশিয়ায় সংঘাত নিয়ে আলোর দিশা না মেলা। ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দরও। এ দিন ফের ৯৪ টাকার মুখে পৌঁছেছে ডলার। ৩৪ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯৩.৭৮ টাকা। টাকার অবমূল্যায়ন রুখতে রিজ়ার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ চিরস্থায়ী নয় বলে বুধবার আরবিআই-এর ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর জানান।
মিরে অ্যাসেট শেয়ারখান-এর গবেষণা বিশ্লেষক অনুজ চৌধুরীর মতে, সূচক পড়েছে মূলত চারটি কারণে। প্রথম, ইরান-আমেরিকার মধ্যে শান্তি আলোচনা না এগোনো। দ্বিতীয়, মালবাহী জাহাজে হামলায় অশোধিত তেল ফের ব্যারেলে ১০১ ডলার ছাড়িয়েছে। তৃতীয়, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি বড় অঙ্কের পুঁজি তুলে নেওয়ায় চাপ। চতুর্থ, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার বিক্রি বহাল রেখেছেন লগ্নিকারীরা। পশ্চিম এশিয়ার পরিস্থিতি না শোধরালে বাজারে সূচকের পতন বহাল থাকবে বলেও ধারণা একাংশের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)