Advertisement
E-Paper

দিনরাত কাজ করেও কর্মক্ষেত্রে উপযুক্ত মর্যাদা পাচ্ছেন না? নেপথ্যে রয়েছে কোষ্ঠীর কলকাঠি! প্রতিকার বাতলে দিলেন জ্যোতিষী

কোনও মানুষ অল্প পরিশ্রমেই পেশাজীবনের শীর্ষে পৌঁছে যান। ঊর্ধ্বতনদের কাছে প্রিয় হয়ে ওঠেন। অনেকে আবার অক্লান্ত পরিশ্রম করেও উন্নতির মুখ দেখতে পান না। ঊর্ধ্বতনদের কাছ থেকেও কাজের সমালোচনার বাইরে আর কিছুই জোটে না।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৭:৩৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মক্ষেত্রে উপযুক্ত সম্মান এবং মর্যাদা না পাওয়া খুব সাধারণ সমস্যা। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা খুবই সাধারণ। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও যে এই সমস্যা একদম নেই তা বলা যাবে না। কোনও মানুষ অল্প পরিশ্রমেই পেশাজীবনের শীর্ষে পৌঁছে যান। ঊর্ধ্বতনদের কাছে প্রিয় হয়ে ওঠেন। অনেকে আবার অক্লান্ত পরিশ্রম করেও উন্নতির মুখ দেখতে পান না। ঊর্ধ্বতনদের কাছ থেকেও কাজের সমালোচনার বাইরে আর কিছুই জোটে না। দীর্ঘ দিন এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হলে হতাশাগ্রস্ত হয়ে পড়া স্বাভাবিক। মানসিক স্বাস্থ্যের উপর এর কুপ্রভাব পড়ে।

কেন এই ধরনের সমস্যায় ভুগতে হয়? জীবনে এই ধরনের সমস্যা থাকার পিছনেও রয়েছে কোষ্ঠী। জন্মছকের সূক্ষ্ম বিচারের মাধ্যমে এর বিচার সম্ভব।

এই সমস্যা সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে–

Advertisement

চাকরি সংক্রান্ত বিচারের ক্ষেত্রে লগ্ন, লগ্নপতি, দশম স্থান, দশমপতি, ষষ্ঠ স্থান এবং ষষ্ঠপতির বিচার খুবই গুরুত্বপূর্ণ।

  • লগ্নপতি বা দশমপতি ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান করলে জাতক-জাতিকা চাকরি দ্বারা জীবন নির্বাহ করেন। লগ্নপতি বা দশমপতি যে গ্রহে ষষ্ঠে অবস্থান করছে, সেই গ্রহের সঙ্গে ষষ্ঠপতির যদি সুসম্পর্ক না হয়, সে ক্ষেত্রে যোগ্যতার সঠিক মূল্য পাওয়া কঠিন। ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্কও স্থাপিত হয় না।
  • দশম ক্ষেত্রে অশুভ গ্রহের অবস্থান বা দশম ক্ষেত্রের সঙ্গে অশুভ গ্রহের দৃষ্টিসম্পর্ক। দশম ক্ষেত্র অধিপতির অষ্টম স্থানে অবস্থান। ষষ্ঠ ক্ষেত্রে কোনও শুভ গ্রহ অবস্থান করলে তার সঙ্গে অশুভ গ্রহের দৃষ্টিসম্পর্ক থাকলেও চাকরিক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়।
  • সর্বোপরি, শনি গ্রহ কর্মের কারক। শনি গ্রহ অশুভ হলে এবং উল্লিখিত যে কোনও একটি বা একাধিক সমস্যা জন্মছকে থাকলে চাকরি সংক্রান্ত সমস্যা, বিশেষত যোগ্যতা অনুযায়ী মূল্য না পাওয়ার মতো সমস্যায় ভুগতে হতে পারে।
  • জন্মছকে রবি গ্রহ নীচস্থ পীড়িত বা অশুভ স্থানে অবস্থান করলে, এক কথায় রবি গ্রহের সমস্যা থাকলে কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। রবির সমস্যা থাকলে কর্মক্ষেত্রে সুনাম বা সফলতা প্রাপ্তি হওয়া খুবই কঠিন হয়ে পড়ে।

প্রতিকার:

  • এই ধরনের সমস্যায় নিয়মিত সূর্যপ্রণাম করুন।
  • প্রতি সপ্তাহের শনিবার শনি মহারাজের পুজো করুন।
  • জ্ঞানী জ্যোতিষীর সাহায্যে জন্মছকের সূক্ষ্ম বিচার করিয়ে প্রতিকার করুন। নিজের সিদ্ধান্তে গ্রহরত্ন বা গ্রহমূল ধারণ করতে যাবেন না। এতে ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়।
Astrology Astro Tips Astrological Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy