Advertisement
E-Paper

বাড়িতে গঙ্গাজল রাখতে ছয় উপায় মেনে চলা জরুরি, অন্যথায় নষ্ট হয় গঙ্গাজলের বিশুদ্ধতা! ঘনায় বিপদ

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই গঙ্গাজল রাখা হয়। তবে যে ঘরে গঙ্গাজল রাখছেন, সেই ঘরে করা উচিত নয় কিছু কাজ। অন্যথায় জীবন তথা বাস্তুর উপর কুপ্রভাব পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। গঙ্গাজলের বিশুদ্ধতাও নষ্ট হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:১৩
gangajal

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে গঙ্গাজলের আলাদা মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মের যে কোনও পুজো গঙ্গাজল ব্যতীত অসম্পূর্ণ। কোনও শুভ কাজও গঙ্গাজল ছাড়া সম্পূর্ণ হয় না। মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস এই গঙ্গাজল। প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে সুফল প্রাপ্তি হয় বলে বিশ্বাস। প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই গঙ্গাজল রাখা হয়। তবে যে ঘরে গঙ্গাজল রাখছেন, সেই ঘরে করা উচিত নয় কিছু কাজ। অন্যথায় জীবন তথা বাস্তুর উপর কুপ্রভাব পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। গঙ্গাজলের বিশুদ্ধতাও নষ্ট হয়। কোন উপায়গুলি মেনে চলতে হবে, জেনে নিন।

ঘরে গঙ্গাজল রাখলে কী কী নিয়ম মানতে হবে?

  • যে ঘরে গঙ্গাজল রাখা হবে, সেই ঘরে মাছ-মাংস, পেঁয়াজ-রসুন, নেশার দ্রব্য প্রভৃতি তামসিক খাবার প্রবেশ করানো বা খাওয়া উচিত নয়। এই বিষয়টি মাথার রাখা অত্যন্ত জরুরি। এতে গঙ্গাজলের বিশুদ্ধতা নষ্ট হয়। বাস্তুর উপর খারাপ প্রভাব পড়ে।
Advertisement
  • প্লাস্টিকের বোতলে গঙ্গাজল রাখা উচিত নয়। অনেকেই এই কাজ করে থাকেন। কিন্তু এটি শাস্ত্রসম্মত নয়। গঙ্গাজল সর্বদা তামার পাত্র, কাচের পাত্র বা রুপোর পাত্রের মধ্যে রাখতে হবে।
  • অশুদ্ধ বা অপরিষ্কার হাতে গঙ্গাজল স্পর্শ করা যাবে না। শাস্ত্রমতে, এর অর্থ মা গঙ্গাকে অসম্মান করা। তাই গঙ্গাজল ধরার আগে সাধারণ জল দিয়ে হাত ধুয়ে নেওয়া আবশ্যিক।
  • শৌচালয় সংলগ্ন ঘর বা শোয়ার ঘরে গঙ্গাজল রাখা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলেও ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। তাই এমনটা করা যাবে না। কারও যদি শোয়ার ঘরে ঠাকুর রাখার স্থান হয়, সে ক্ষেত্রে ঠাকুরের সিংহাসন সংলগ্ন নির্দিষ্ট একটি জায়গা গঙ্গাজল রাখার জন্য বরাদ্দ করতে হবে। বিছানা সংলগ্ন জায়গা গঙ্গাজল রাখার জন্য ব্যবহার করা যাবে না।
  • গঙ্গাজল নিয়মিত ব্যবহার করতে পারলে খুব ভাল হয়। সেটিকে এক ভাবে রেখে দিলে তার বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় বলে বিশ্বাস।
  • কোনও কারণ ছাড়া গঙ্গাজল ব্যবহার করা যাবে না। শুভ কাজে, পুজো দেওয়ার সময় বা সন্ধ্যাবেলায় সারা বাড়িতে ছড়ানোর জন্য গঙ্গাজল ব্যবহার করা যেতে পারে।
Gangajal Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy