Advertisement
E-Paper

কারও নখ গোলাপি আভাযুক্ত, কারও বা দুধসাদা! ভিন্ন নখের নেপথ্যে রয়েছে পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য, জানালেন জ্যোতিষী

শাস্ত্র জানাচ্ছে, মানুষের নখের রঙের ভিন্নতা দেখে তাঁর চরিত্র এবং ভবিষ্যতের নানা বিষয় সম্বন্ধে ধারণা দেওয়া যায়। সেগুলি কী, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৪:৪১
nails

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মানুষের বিভিন্ন অঙ্গের বিচার করে তাঁর ব্যক্তিত্ব বা ভবিষ্যৎ সম্বন্ধে নানা তথ্যের হদিস দেওয়া যায়। এ বিষয়ে আগেও বহু বার আলোচনা করা হয়েছে। সে সকল তথ্যের যে সবটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যায় তা নয়। তবে কিছুটা হলেও সাদৃশ্য দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিভাগ হস্তরেখাশাস্ত্রের সাহায্যে এ সকল গণনা করা হয়। শাস্ত্র জানাচ্ছে, মানুষের নখের রঙের ভিন্নতা দেখেও তাঁর চরিত্র এবং ভবিষ্যতের নানা বিষয় সম্বন্ধে ধারণা দেওয়া যায়। সেগুলি কী, জেনে নিন।

কোন রঙের নখ কী নির্দেশ করে?

লালচে নখ: বহু মানুষেরই নখ লালচে রং ঘেঁষা হয়। এঁদের সঙ্গে লক্ষ্মীদেবীর আশীর্বাদ সব সময় থাকে বলে মনে করা হয়। এ সকল ব্যক্তি জীবন সুখে কাটাতে পারেন। পার্থিব সুখেরও কোনও অভাব হয় না। আরাম এবং বিলাসিতায় জীবন কাটাতে পারেন।

Advertisement

গোলাপি নখ: অনেকের নখে গোলাপি রঙের আভা দেখতে পাওয়া যায়। এঁরা সর্বদা পজ়িটিভ চিন্তাভাবনা বজায় রেখে চলতে ভালবাসেন। যে কোনও কাজ এঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন। পরিশ্রমের উপযুক্ত ফল পান। জীবনে সুখী হন এই জাতক-জাতিকারা।

সাদা নখ: বেশির ভাগ মানুষেরই সাদা রঙের নখ দেখতে পাওয়া যায়। এঁরা শান্ত স্বভাবের হন বলে মনে করা হয়। এঁরা যে কোনও কাজ সৎ পথে করতে ভালবাসেন। কাজের ক্ষেত্রে ফাঁকি দেওয়া এঁদের পছন্দ নয়। সমাজে এ সকল মানুষ প্রচুর সম্মান এবং প্রতিপত্তি লাভ করতে পারেন বলে মনে করা হয়।

অনুজ্জ্বল নখ: অনেকের নখ একটু কালচে বা অনুজ্জ্বল প্রকৃতির হয়। নখের যত্ন না নিলেও এমনটা হতে দেখা যায়। তবে কিছু জনের আবার জন্মগত ভাবেই নখের প্রকৃতি এমন হয়। বিজ্ঞানে এর ভিন্ন ব্যাখ্যা থাকলেও, শাস্ত্রমতে এ সকল ব্যক্তির জীবনে প্রচুর ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়। এ সকল ব্যক্তি প্রচুর পরিশ্রম করার পরও মনোমতো অর্থ উপার্জন করতে পারেন না।

হলদেটে নখ: যে সকল ব্যক্তির জন্মগত ভাবে হলদেটে নখ থাকে, তাঁরা জীবনে সুখী হন না বলে জানাচ্ছে শাস্ত্র। এ সকল জাতক-জাতিকা বিলাসবহুল জীবন কাটাতে পারেন না। জীবনে সর্বদা কোনও না কোনও সমস্যা লেগেই থাকে। এঁরা কল্পনাপ্রবণ হন। নতুন জিনিস শেখার বিষয়ে এঁদের প্রচুর আগ্রহ থাকতে দেখা যায়।

নীলচে নখ: নীলচে নখের জাতক-জাতিকারা যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নেন। এঁদের স্বভাব গম্ভীর প্রকৃতির হয়। যে কোনও দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পছন্দ করেন। সফলতা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতেও ভয় পান না। স্বভাবের দিক দিয়ে এঁরা আবেগচালিত হন।

nail color Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy