Advertisement
E-Paper

শনি উদয়ের সঙ্গে খারাপ সময় শুরু হবে তিন রাশির! কুদৃষ্টির কোপে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা

কোনও গ্রহ অস্ত গেলে যেমন তার প্রভাবদানের ক্ষমতা হ্রাস পায়, তেমনই উদিত হওয়ার পর ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই ফল ভাল-খারাপ, দুই-ই হতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:০১
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনি কর্মফলদাতা গ্রহ। যে কোনও ব্যক্তির কর্মের ভিত্তিতে ফলদান করে শনি। অন্যান্য গ্রহের মতো শনিও নির্দিষ্ট সময় অন্তর অস্ত যায়। গত ৮ মার্চ শনি অস্ত গিয়েছিল। ২২ এপ্রিল শনি উদিত হবে। কোনও গ্রহ অস্ত গেলে যেমন তার প্রভাব দানের ক্ষমতা হ্রাস পায়, তেমনই উদিত হওয়ার পর ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই ফল ভাল-খারাপ, দুই-ই হতে পারে। চলতি সপ্তাহের বুধবার শনি উদিত হওয়ার পর থেকে তিন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।

শনি উদিত হওয়ার পর কারা খারাপ ফল পাবেন?

কন্যা: শনি উদিত হওয়ার ফলে কন্যা জাতক-জাতিকাদের দাম্পত্যজীবনে খারাপ প্রভাব পড়বে। রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। স্বামী/স্ত্রীর সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। সঙ্গীর অনুভূতিগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আপনাদের মধ্যে মতামতের পার্থক্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। একে অপরের দৃষ্টিকোণকে সম্মান দেওয়া জরুরি।

Advertisement

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকাদেরও খারাপ ফলপ্রাপ্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে বিষয়ে কোনও বাধা আসতে পারে। শারীরিক ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শরীরের যত্ন নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। কুম্ভ জাতক-জাতিকাদের নিজেকে একা মনে হতে পারে। এ ক্ষেত্রে কাছের বন্ধু বা পরিবারের মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করুন।

মীন: শনির সাড়েসাতির প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছেন মীন জাতক-জাতিকারা। গ্রহরাজ উদীয়মান হওয়ায় মীন জাতক-জাতিকাদের খারাপ ফলপ্রাপ্তির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। পেশাজীবনে অতিরিক্ত পরিশ্রম করেও মনোমতো সফলতা প্রাপ্তি হবে না। এর ফলে মনোবল ক্ষুণ্ণ হবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। যে কোনও ক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন হতে হবে।

Saturn Effect Saturn Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy