E-Paper

আশঙ্কা থাকলেও বাড়েনি সুদ, গৃহঋণে চাহিদাবৃদ্ধির আশায় নির্মাণ শিল্প

ইতিমধ্যেই গত কয়েকটি ঋণনীতিতে পরে সুদ স্থির রয়েছে। তা ফ্ল্যাট-বাড়ির চাহিদা বাড়াচ্ছে বলে উঠে এসেছে। এ বারও ক্রেতাদের সুবিধা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৭:২৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বারও ঋণনীতিতে সুদ স্থির রেখেছে রিজ়ার্ভ ব‍্যাঙ্ক। যা গৃহঋণের চাহিদা বাড়াবে বলে মনে করছে নির্মাণ ক্ষেত্র। তাদের মতে, বর্তমান অবস্থায় যেখানে সুদ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল, সেখানে তা স্থির থাকা গোটা ক্ষেত্রের জন‍্যই ইতিবাচক। এতে বিশেষত কম দামি আবাসনের চাহিদা বাড়বে দেশে। সংশ্লিষ্ট ক্ষেত্রের সংগঠন ক্রেডাই-এর সভাপতি শেখর পটেল এবং নারেডকো সভাপতি প্রবীণ জৈনের বক্তব্য, ঋণনীতিতে সুদ একই থাকায় আগামী অন্তত কয়েক মাস গৃহঋণেও সুদ স্থির থাকবে বলে মনে করাচ্ছে। ইতিমধ্যেই গত কয়েকটি ঋণনীতিতে পরে সুদ স্থির রয়েছে। তা ফ্ল্যাট-বাড়ির চাহিদা বাড়াচ্ছে বলে উঠে এসেছে। এ বারও ক্রেতাদের সুবিধা হবে। পাশাপাশি, স্বস্তি পাবেন আবাসন নির্মাতারাও।

মূল্যবৃদ্ধির আশঙ্কা, শ্লথ বৃদ্ধির হার ও ডলারের তুলনায় টাকার দাম ক্রমাগত কমার মাঝে দাঁড়িয়ে সুদের হার অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে জানাচ্ছেন নির্মাণ সংস্থা অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়াও। তিনি বলেন, ‘‘এর ফলে সব পক্ষেরই আর্থিক পরিকল্পনা করতে সুবিধা হবে।’’ পূর্তি রিয়েলটির এমডি মহেশ আগরওয়ালের মতে, গত এক বছর ধরে সমস্যার মধ‍্যে রয়েছে আবাসন ক্ষেত্র। সেই পরিস্থিতিতে সুদ অপরিবর্তিত থাকার কারণে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সুবিধা হবে। আশা করা যায়, তাতে বিক্রি মাথা তুলবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Reserve bank of India RBI Repo Rate

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy