Advertisement
E-Paper

ছাঁটাইয়ের মাঝে সুখবর! ভারতে ৫০ হাজার কর্মী নিয়োগ করবে মার্কিন বহুজাতিক সংস্থা, জোর এআই দক্ষতায়

সংস্থাটি জানিয়েছে যে, এই সম্প্রসারণের লক্ষ্য কর্মী ছাঁটাই নয়, বরং সক্ষমতা বৃদ্ধি করা। ভারতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের মূল উদ্দেশ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ভবিষ্যতে আরও জটিল কাজ সামলানোর জন্য দক্ষ কর্মী প্রস্তুত করা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৭:৩২

—প্রতীকী ছবি।

ওরাকলের গণছাঁটাইায়ের মাঝে চাকরির বাজারে আশার আলো। ভারতে ৫০ হাজার পেশাদার কর্মী নিয়োগ করতে চায় মার্কিন বহুজাতিক অডিট সংস্থা ডেলয়েট। ভারতে দীর্ঘ দিন ধরেই ব্যবসা করছে ডেলয়েট। এ দেশে ব্যবসা সম্প্রসারণের কৌশল হিসাবে কর্মী নিয়োগ করতে চায় সংস্থাটি। যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ছাঁটাইয়ের ‘ভিলেন’ বলে ধরা হচ্ছে, সেই এআই এবং উন্নত প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়ার জন্য দক্ষ কর্মীদের বাছাই করে নিতে চায় মার্কিন সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, এই সম্প্রসারণের লক্ষ্য কর্মী ছাঁটাই নয়, বরং সক্ষমতা বৃদ্ধি করা। সংস্থার দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা সিওও নিতিন কিনি জানিয়েছেন, এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের মূল উদ্দেশ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ভবিষ্যতে আরও জটিল কাজ সামলানোর জন্য দক্ষ কর্মী প্রস্তুত করা। সংস্থাটি জানিয়েছে, তারা ইতিমধ্যেই ৩০ হাজার কর্মীকে কৃত্রিম মেধার প্রশিক্ষণ দিয়েছে। বাইরে থেকে লোক না খুঁজে প্রতিষ্ঠানের ভিতরের কর্মীদেরই সুযোগ দেওয়া হচ্ছে। সংস্থাটি পরিকাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদি উন্নতির দিকে বেশি করে নজর দিচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মী ছাঁটাইয়ের উদ্বেগ প্রসঙ্গে কিনি জানিয়েছেন, কর্মীর সংখ্যা কমানোর পরিবর্তে দক্ষতা বৃদ্ধির ওপর মনোযোগ দেওয়া উচিত। তিনি উল্লেখ করেন যে, কর্মদক্ষতা বাড়াতে কর্মীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাতে হবে। সংস্থাটি তার মোট রাজস্বের প্রায় ৯ শতাংশ কর্মীদের প্রশিক্ষণ এবং উদ্ভাবনী উদ্যোগে ধারাবাহিক ভাবে বিনিয়োগ করছে বলে জানিয়েছেন ডেলয়েটের দক্ষিণ এশিয়ার সিওও।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy