আর মাত্র কয়েক দিন। তার পরেই ফের সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৬-’২৭ আর্থিক বছরের ব্যয়বরাদ্দে থাকবে কোনও বড় চমক? আমজনতাকে স্বস্তি দিতে গৃহঋণের সুদের উপর মেগা ছাড় দেবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী? বাজেট পেশের মুখে এই নিয়ে দেশ জুড়ে চড়ছে প্রত্যাশার পারদ।
অর্থনীতিবিদদের একাংশের দাবি, এ বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোট থাকায় ‘জনমোহিনী’ বাজেট করবেন নির্মলা। ফলে আম-আদমির আর্থিক সুবিধার কথা ভেবে সেখানে যে একাধিক ঘোষণা থাকবে, তা বলাই বাহুল্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বাজেটে নতুন করকাঠামোয় গৃহঋণের সুদের উপর দু’লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারে কেন্দ্র। বর্তমানে যে সুবিধা কেবলমাত্র পুরনো করকাঠামোয় চালু আছে।
আরও পড়ুন:
এ ছাড়া স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর প্রিমিয়ামের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। সূত্রের খবর, এই ব্যাপারে আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনাও সেরে নিয়েছেন তিনি। গত বছর (পড়ুন ২০২৫ সাল) সেপ্টেম্বরে ব্যক্তিগত স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ‘পণ্য ও পরিষেবা কর’ বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) প্রত্যাহার করে সরকার। ফলে এতে ১৮ শতাংশ থেকে জিএসটির মাত্রা শূন্যে নেমে এসেছে।
অর্থ মন্ত্রক সূত্রে খবর, বাজেটে নির্দিষ্ট কিছু পণ্যের উপর আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা করবেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য নির্মলা। ফলে ঘরোয়া বাজারে কমতে পারে ওই সমস্ত সামগ্রীর দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির জেরে আন্তর্জাতিক আমদানি-রফতানিতে তৈরি হয়েছে অস্থিরতা। বাজেট ভাষণে সেখান থেকে বেরিয়ে আসার দিশা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দেখাবেন বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
এর পাশাপাশি আসন্ন বাজেটে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির উপর জোর দিতে পারে কেন্দ্র। মূলত স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তির বহুল ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। উদাহরণ হিসাবে এক্সরে মেশিনের কথা বলা যেতে পারে, যাতে রোগীর হাড়ের ছবি বিশ্লেষণের জন্য আগামী দিনে অন্তর্ভুক্ত হবে কৃত্রিম মেধার মেশিন লার্নিং মডেল। এআইয়ের মাধ্যমে চিকিৎসা খরচ কমানোর চেষ্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কী ভাবে করেন সেটাই এখন দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা