E-Paper

৭.১১ লক্ষ গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল ইপিএফও

এই উদ্যোগের আওতায় রয়েছে মূলত ইনঅপারেটিভ অ্যাকাউন্টগুলি। এই অ্যাকাউন্টগুলিতে গত ৩৬ মাসের বেশি সময় ধরে কোনও টাকা (নিয়োগকারীর বা সদস্যের নিজের) জমা হয়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮

—প্রতীকী চিত্র।

লেনদেনহীন পিএফ অ্যাকাউন্টে যাঁদের ১০০০ টাকা পর্যন্ত জমা আছে, তেমন ৭.১১ লক্ষেরও বেশি পিএফ সদস্যের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইপিএফও। এই উদ্যোগের আওতায় রয়েছে মূলত ইনঅপারেটিভ অ্যাকাউন্টগুলি। এই অ্যাকাউন্টগুলিতে গত ৩৬ মাসের বেশি সময় ধরে কোনও টাকা (নিয়োগকারীর বা সদস্যের নিজের) জমা হয়নি। পিএফ কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, যাঁদের ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা আছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দ্রুত সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে, ইনঅপারেটিভ অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০.৫২ কোটি টাকার বেশি উদ্ধার করে সংশ্লিষ্ট গ্রাহকদের ফেরত দিতে উদ্যোগী পিএফ কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট হোন্ডারের মৃত্যুর ক্ষেত্রে, নমিনি বা আইনি উত্তরাধিকারীকে টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। এই পদক্ষেপের মাধ্যমে চাকরি পরিবর্তনের সময় ফেলে আসা পুরনো বা ইনঅপারেটিভ পিএফ অ্যাকাউন্টের টাকা সহজেই পাওয়া যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

EPFO Refund

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy