E-Paper

ভারতের শক্তি দেশের অভ্যন্তরীণ চাহিদা, বার্তা অর্থমন্ত্রী নির্মলার

নির্মলা বলেন, “বিশ্বে ভূ-রাজনৈতিক সমস্যার মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধির গতি সব থেকে বেশি। দেশের বাজারে তৈরি চাহিদা তাকে ধরে রাখতে সক্ষম।” তবে তাঁর মতে, ঘরোয়া উৎপাদন ও কৃষির পাশাপাশি পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং পরিষেবা শিল্পকে সাহায্য করার মতো নীতি আনা না হলে অগ্রগতিকে ধরে রাখা কঠিন হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:২৭
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। —ফাইল চিত্র।

সাধারণ মানুষের চাহিদাই ভারতের আর্থিক বৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করছে বলে জানালেন অর্থমন্ত্রী নিার্মলা সীতারামন। শুক্রবার স্টেট ব্যাঙ্কের অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির প্রসারের জন্য ব্যাঙ্কগুলিকে আরও বেশি করে মানুষের কাছাকাছি আসার জন্য পরামর্শও দেন তিনি। জানান, বিমা বা মিউচুয়াল ফান্ডের মতো আর্থিক প্রকল্প বিক্রির ক্ষেত্রে শুধু একটি সংস্থার পরিবর্তে একাধিক সংস্থার সঙ্গে চুক্তি করার জন্য ব্যাঙ্কগুলিকে অনুমতি দেওয়া কবে কি না, তা খতিয়ে দেখতে তৈরি হয়েছে বিশেষ কমিটি। বর্তমানে কোনও একটি ব্যাঙ্ক একটি সংস্থার সঙ্গেই এ ধরনের চুক্তি করতে পারে। এতে গ্রাহকদের কাছে বিকল্প থাকে না বলে অভিযোগ ওঠে।

আজ নির্মলা বলেন, “বিশ্বে ভূ-রাজনৈতিক সমস্যার মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধির গতি সব থেকে বেশি। দেশের বাজারে তৈরি চাহিদা তাকে ধরে রাখতে সক্ষম।” তবে তাঁর মতে, ঘরোয়া উৎপাদন ও কৃষির পাশাপাশি পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং পরিষেবা শিল্পকে সাহায্য করার মতো নীতি আনা না হলে অগ্রগতিকে ধরে রাখা কঠিন হবে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে রফতানিকে চাঙ্গা করার উপরে জোর দেওয়ার কথাও বলেন অর্থমন্ত্রী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nirmala Sitharaman Union Finance Minister Indian Economy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy