Advertisement
E-Paper

Gautam Adani: দৈনিক আয় বেড়ে ১০০২ কোটি! ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম পরিবার আদানি

করোনার আবহেই গত এক বছরে শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর পরিবার দৈনিক আয় করেছেন ১০০২ কোটি টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৮:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেড় বছর ধরে অতিমারির কোপে বিপর্যস্ত অর্থনীতি কেড়েছে বহু মানুষের রুজি-রোজগার। আরও তীব্র করেছে আর্থিক-সামাজিক বৈষম্য। তবে করোনার আবহেই গত এক বছরে শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর পরিবার দৈনিক আয় করেছেন ১০০২ কোটি টাকা। ফলে সম্পত্তি ১,৪০,২০০ কোটি টাকা থেকে ২৬১% বেড়ে হয়েছে ৫,০৫,৯০০ কোটি।

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানিরা এখন ভারতের (এশিয়ারও) দ্বিতীয় ধনীতম পরিবার। প্রথম স্থান অবশ্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানীরই দখলে। তাঁর দৈনিক রোজগার ১৬৩ কোটি টাকা। এক বছরে সম্পত্তি ৯% বেড়ে দাঁড়িয়েছে ৭,১৮,০০০ কোটি।

দেশের সব থেকে ধনবান ১০ জনের তালিকায় শামিল গৌতমের দুবাইবাসী ভাই বিনোদ শান্তিলাল আদানিও। তাঁর সম্পত্তি ২১২% বেড়ে হয়েছে ১,৩১,৬০০ কোটি টাকা। ১২ ধাপ এগিয়ে স্থান অষ্টম। তিনে এইচসিএলের শিব নাদর।

Gautam Adani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy