Advertisement
E-Paper

স্টার্ট-আপের হাত ধরে ব্যবসা বাড়াচ্ছে জিই হেল্‌থ

স্টার্ট-আপ (সদ্য তৈরি) সংস্থা জেনওয়ার্কস-এর হাত ধরে দেশের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরে ব্যবসা বাড়াচ্ছে জিই হেল্‌থকেয়ার। সংস্থার প্রাক্তন কর্মীদের তৈরি ওই স্টার্ট-আপকে কাজে লাগিয়ে ছোট শহরে সরবরাহ ব্যবস্থা জোরদার করছে মার্কিন বহুজাতিকটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:৫৬

স্টার্ট-আপ (সদ্য তৈরি) সংস্থা জেনওয়ার্কস-এর হাত ধরে দেশের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরে ব্যবসা বাড়াচ্ছে জিই হেল্‌থকেয়ার। সংস্থার প্রাক্তন কর্মীদের তৈরি ওই স্টার্ট-আপকে কাজে লাগিয়ে ছোট শহরে সরবরাহ ব্যবস্থা জোরদার করছে মার্কিন বহুজাতিকটি।

ভারতে সংস্থার প্রধান মিলন রাও জানান, জেলা-শহরের হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির চাহিদা রয়েছে। কিন্তু জোগানে ঘাটতির জেরে তা পূরণ হয় না। তাঁর দাবি, সেই ফাঁক ভরাতেই জিই হেল্‌থ হাত ধরছে জেনওয়ার্কসের। তাঁর দাবি, পূর্বাঞ্চলের জেল-শহরগুলিতেও এই মডেল মেনে এগিয়ে সাফল্য এসেছে। ইতিমধ্যে জেলা স্তরের ৬০% হাসপাতালে যন্ত্রপাতি পৌঁছে দিয়েছে তারা। সেগুলির ব্যবহার ও রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও সংস্থার দাবি।

জেনওয়ার্কসের ২৬% মালিকানা জিই হেল্‌থের। সংস্থা সূত্রে খবর, নানা পরীক্ষা-নিরীক্ষা চালাতেই জেনওয়ার্কস তৈরি করতে পুঁজি ঢেলেছে সংস্থাটি।

Advertisement
GE healthcare Start app
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy