সোমবারই বাজারে আসছে চতুর্থ দফার গোল্ড বন্ড। ছোট লগ্নিকারীদের আর বেশি করে টানতে তার আগে প্রকল্পটিতে ন্যূনতম লগ্নির পরিমাণ কমাল কেন্দ্র। অর্থ মন্ত্রক জানিয়েছে, এতে ন্যূনতম ১ গ্রাম সোনা কেনা যাবে। আগে যা ছিল ৫ গ্রাম। তবে সর্বোচ্চ পরিমাণ আগের মতোই ৫০০ গ্রাম রাখা হয়েছে।
চতুর্থ দফার এই বন্ডের দাম ধার্য হয়েছে গ্রামে ৩,১১৯ টাকা। ব্যাঙ্কের শাখা, নির্দিষ্ট ডাকঘর ও স্টক হোল্ডিং কর্পোরেশন অব ইন্ডিয়া ছাড়াও তা কেনা যাবে এনএসই, বিএসই-র মতো স্টক এক্সচেঞ্জে। শেষ দিন ২২ জুলাই। ন্যূনতম লগ্নির সীমা কমায় আরও বেশি মানুষ এতে টাকা ঢালবেন বলে ধারণা বিশেষজ্ঞদের।