E-Paper

সকলের স্বাস্থ্য বিমা ২০৩৩ সালের মধ্যেই

সংশ্লিষ্ট মহলের অবশ্য প্রশ্ন, চিকিৎসার খরচ বৃদ্ধির কথা বলে বছর বছর বিমা সংস্থাগুলি যে ভাবে প্রিমিয়াম বাড়াচ্ছে, তাতে ক’জন সেই খরচ বইতে পারবেন? সকলে বিমা করাবেন কী করে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৮:৫০

—প্রতীকী চিত্র।

স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বছর বছর মাত্রাছাড়া হারে বাড়ছে বলে অভিযোগ। বহু মানুষ খরচ টানতে না পেরে প্রকল্প বন্ধ করছেন বলেও খবর। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, তাঁরা স্বাস্থ্য বিমাকে অগ্রাধিকার দিচ্ছেন। আশা, ২০৩৩-এর মধ্যেই দেশের সকলের বিমা করা থাকবে।

সংসদের প্রশ্নোত্তর পর্বে জবাবি বক্তৃতায় নির্মলার বার্তা, এই ক্ষেত্র ছড়াচ্ছে। গত অর্থবর্ষে ৫৮ কোটি মানুষ বিমার অধীনে এসেছেন। সংশ্লিষ্ট মহলের অবশ্য প্রশ্ন, চিকিৎসার খরচ বৃদ্ধির কথা বলে বছর বছর বিমা সংস্থাগুলি যে ভাবে প্রিমিয়াম বাড়াচ্ছে, তাতে ক’জন সেই খরচ বইতে পারবেন? সকলে বিমা করাবেন কী করে? অর্থ মন্ত্রকের বার্তা ছিল, চিকিৎসা খরচ বৃদ্ধির সঙ্গে প্রিমিয়াম বৃদ্ধির সম্পর্ক জানা নেই তাঁদের। তবে নির্মলা এ দিন মেনেছেন ভারতে বিমার প্রসার কম। সাধারণ ভাবে এ ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে। বিশ্বে মাথা পিছু প্রিমিয়াম গড়ে ৯৪৩ ডলার হলেও ভারতে ৯৭ ডলার। তবে বিমাকে সকলের সাধ্যের মধ্যে এনে ফাঁক ভরাট করার চেষ্টা চলছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Health Insurance Health Insurance Premium Medical Expenses

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy