E-Paper

তেলের দাম এখনও ১০৯ ডলার, দেশে মূল্যবৃদ্ধি নিয়ে সতর্কবার্তা এইচএসবিসির

আগামী সপ্তাহেই রিজ়ার্ভ ব্যাঙ্ক ঋণনীতির পর্যালোচনায় বসবে। জানাবে সুদের হার। এইচএসবিসি-র সমীক্ষা জানাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে সুদ প্রয়োজন অনুযায়ী বাড়ানো-কমানোর নীতি (নিউট্রাল) নিয়ে চলাই ঠিক হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:৩৮

— প্রতীকী চিত্র।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ঘুরে বেড়াচ্ছে ব্যারেলে ১০৭-১০৯ ডলারে। শুক্রবার আর্থিক পরিষেবা ক্ষেত্রের বহুজাতিক এইচএসবিসি-র অর্থনীতিবিদেরা জানালেন, তা গড়ে ১০০ ডলারের উপরে রয়ে গেলে সমস্যায় পড়তে পারে ভারতের অর্থনীতি। ফের খুচরো মূল্যবৃদ্ধি রিজ়ার্ভ ব্যাঙ্কের সর্বোচ্চ সহনসীমা ৬% অতিক্রম করে যেতে পারে। তখন ঋণে সুদ কমানো দূর অস্ত্‌, বাড়াতে বাধ্য হতে পারে তারা।

আগামী সপ্তাহেই রিজ়ার্ভ ব্যাঙ্ক ঋণনীতির পর্যালোচনায় বসবে। জানাবে সুদের হার। এইচএসবিসি-র সমীক্ষা জানাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে সুদ প্রয়োজন অনুযায়ী বাড়ানো-কমানোর নীতি (নিউট্রাল) নিয়ে চলাই ঠিক হবে। ডলারের সাপেক্ষে টাকার আরও অবমূল্যায়ন রুখতে সুদকে ব্যবহার করতে চাইলে বিপদ হতে পারে। এখন জোগানের ব্যবস্থা পাকা না করে চাহিদা বাড়ানোর পদক্ষেপও মূল্যবৃদ্ধিকে চাগিয়ে তুলতে পারে। ফলে চাহিদা বাড়াতে উদ্যোগী না হওয়াই ভাল এখন। তবে তাতে আর্থিক বৃদ্ধির গতি ধাক্কা খেতে পারে। তাই চাহিদা না বাড়ালেও, সে দিকে বাড়তি নজর দিতে হবে। তবে অশোধিত তেল আরও কয়েক সপ্তাহ ১০০ ডলারের উপরে থাকলে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেতে শুরু করবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Economy crude oil price West Asia US-Israel vs Iran

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy