E-Paper

কৃষিক্ষেত্রে ভারতকে বাঁকানো সহজ নয়, দাবি আমেরিকার বাণিজ্য প্রতিনিধির

প্রায় ছ’মাস বিরতির পরে বাণিজ্য চুক্তি নিয়ে এ মাসের ২০-২৩ বৈঠকে বসেছিল দু’দেশ। আজ ভারত বিবৃতি দিয়ে জানায়, ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী চুক্তির লক্ষ্যে কাঠামো তৈরিতে সম্মত হয়ে যৌথ বিবৃতি দিয়েছিল দু’দেশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:৩০

— প্রতীকী চিত্র।

ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সেরে সদ্য ওয়াশিংটন থেকে নয়াদিল্লি ফিরেছে প্রতিনিধি দল। তার পরেই আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তাঁর দেশে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির সামনে জানিয়েছেন, কৃষিতে ভারতকে বাঁকানো সহজ নয়। তবে দু’দেশই চুক্তি নিয়ে সমঝোতায় আসতে চেষ্টা করছে।

প্রায় ছ’মাস বিরতির পরে বাণিজ্য চুক্তি নিয়ে এ মাসের ২০-২৩ বৈঠকে বসেছিল দু’দেশ। আজ ভারত বিবৃতি দিয়ে জানায়, ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী চুক্তির লক্ষ্যে কাঠামো তৈরিতে সম্মত হয়ে যৌথ বিবৃতি দিয়েছিল দু’দেশ। বৃহত্তর বাণিজ্য আলোচনার ক্ষেত্রে দু’পক্ষের দায়বদ্ধতার কথা ছিল তাতে। তার ভিত্তিতেই এই বৈঠক। কথা হয়েছে ইতিবাচক, অর্থবহ, ভবিষ্যৎমুখী পরিবেশে। নিজের দেশে গ্রিয়ার বলেন, ‘‘কৃষিপণ্যে ভারত সম্ভবত বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশ। দীর্ঘ সময় এই বাজার আটকে রেখেছে। তবে কিছু ব্যাপারে মতৈক্য তৈরি হচ্ছে। দু’দেশ ইতিবাচক ভাবেই এগোচ্ছে।’’ যদিও সম্পর্ক যে প্রশ্নের মুখে, তা হাউস্টন ইনস্টিটিউটের নিউ ইন্ডিয়া কনফারেন্স এবং হাডসন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় স্পষ্ট করেছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। বলেছেন, ‘‘ভারত আমেরিকার চাপে নত হয়েছে। আমাদের ভূ-কৌশলগত অগ্রাধিকার সম্পর্কে আগে স্পষ্ট ধারণা ছিল। এখন আর নেই মনে হচ্ছে।...আমেরিকা থেকে লগ্নিও নেতিবাচক হয়ে যাচ্ছে।’’ বিতর্ক বাড়ে যখন বলেন, ‘‘আমেরিকার চাপে ভারত রুশ তেল কেনা বন্ধ করে, ৫০% শুল্কে রাজি হয়।’’ পরে অবশ্য দাবি করেন, তিনি যা বলেছিলেন ভুল।

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের অভিযোগ ‘‘মোদী যে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছেন, তা রাম মাধব নিজের মুখেই বলছেন। আর কত নত হব?’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-US Trade Deal India-US Relationship India-US

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy