E-Paper

‘অবাধ’ থেকে ‘নিয়ন্ত্রিত’, সোনার পর এ বার রুপো আমদানিতে কড়াকড়ি কেন্দ্রের

শনিবার এক বিজ্ঞপ্তিতে ডিরেক্টর জেনারাল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানিয়েছে, রুপো আমদানি এত দিন ছিল ‘অবাধ’ তালিকার অন্তর্ভুক্ত। সেটিকেই নিয়ে আসা হয়েছে ‘নিয়ন্ত্রিত’ তালিকার অধীনে। ফলে এখন থেকে বিদেশ থেকে রুপো আনতে অনুমতি লাগবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৭:২২

— প্রতীকী চিত্র।

ভারত থেকে বিদেশি মুদ্রা বেরিয়ে যাওয়া আটকাতে এক বছর সোনা কেনা বন্ধ রাখার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার তিন দিনের মাথায় গত বুধবারে সোনা-রুপোর আমদানি শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল। এ বার বিদেশ থেকে রুপো আসা আরও কমাতে দ্বিতীয় পদক্ষেপ করল মোদী সরকার। শনিবার এক বিজ্ঞপ্তিতে ডিরেক্টর জেনারাল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানিয়েছে, রুপো আমদানি এত দিন ছিল ‘অবাধ’ তালিকার অন্তর্ভুক্ত। সেটিকেই নিয়ে আসা হয়েছে ‘নিয়ন্ত্রিত’ তালিকার অধীনে। ফলে এখন থেকে বিদেশ থেকে রুপো আনতে অনুমতি লাগবে।

পাকা সোনার ব্যবসায়ী জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেঢ়া বলেন, “আগে ব্যাঙ্কগুলি বরাত অনুযায়ী রুপো আমদানি করতে পারত। কিন্তু এখন থেকে সে জন্য ডিজিএফটি-র থেকে লাইসেন্স নিতে হবে।” তবে এই নিয়ম প্রযোজ্য হবে না বিশেষ আর্থিক অঞ্চল ও রফতানি কেন্দ্রীক সংস্থাগুলির জন্য। উল্লেখ্য, গত অর্থবর্ষে ভারতে রুপো আমদানি ৪২% বেড়ে হয়েছে ৭৩৩৪.৯৬ টন। যার বাজার দর ১২০০ কোটি ডলার (প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা)। এপ্রিলে আমদানি বেড়েছে ১৫৭.১৬%। গয়না ও লগ্নি বৃদ্ধি ছাড়াও সোলার প্যানেল, চিপ, বৈদ্যুতিক গাড়ি-সহ নানা ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিই এর কারণ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Silver Silver Price Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy