Advertisement
E-Paper

বাণিজ্যিক বোঝাপড়া বৃদ্ধি করতে বৈঠক করল ঝাড়খণ্ড এবং কর্নাটকের বণিকসভা

বৈঠকে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের শিল্পসচিব আরভ রাজকমল, শিল্প অধিকর্তা বিশাল সাগর প্রমুখ। এই বৈঠকে ঝাড়খণ্ড এবং কর্নাটকে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পের সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন উভয় বণিকসভার প্রতিনিধিরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৬:০১
বৈঠকে ঝাড়খণ্ডের বণিকসভা ফেডারেশন অফ ঝাড়খণ্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ় এবং কর্নাটকের বণিকসভা বল্লারি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

বৈঠকে ঝাড়খণ্ডের বণিকসভা ফেডারেশন অফ ঝাড়খণ্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ় এবং কর্নাটকের বণিকসভা বল্লারি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত।

দুই রাজ্যের মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া বৃদ্ধি করতে বৈঠক করল ঝাড়খণ্ড এবং কর্নাটকের বণিকসভা। শনিবার ঝাড়খণ্ডের চেম্বার ভবনে বৈঠকটি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের বণিকসভা— ফেডারেশন অফ ঝাড়খণ্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ় এবং কর্নাটকের বণিকসভা বল্লারি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

বৈঠকে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের শিল্পসচিব আরভ রাজকমল, শিল্প অধিকর্তা বিশাল সাগর প্রমুখ। এই বৈঠকে দুই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পের সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন উভয় বণিকসভার প্রতিনিধিরা। ঝাড়খণ্ডের বণিকসভাটির সভাপতি আদিত্য মলহোত্র দুই রাজ্যেই বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, শিল্পোন্নয়নের ক্ষেত্রে ঝাড়খণ্ড এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি এ-ও জানান যে, ঝাড়খণ্ড খনিজসমৃদ্ধ রাজ্য। সে রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি দক্ষ শ্রমিকও মেলে। এই সব সুবিধার কথা মাথায় রেখে ঝাড়খণ্ডে বিনিয়োগের আহ্বান জানান আদিত্য।

ঝাড়খণ্ডের শিল্প অধিকর্তা বিশালও তাঁর বক্তৃতায় সে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। তিনি জানান যে, চলতি বছরে দাভোসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এ প্রথম বার অংশগ্রহণ করেছে ঝাড়খণ্ড। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল ব্রিটেনে গিয়ে উদ্যোগপতিদের ঝাড়খণ্ডে বিনিয়োগ করার আহ্বান জানান।

কর্নাটকের বল্লারিও খনি, উৎপাদন এবং তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য খ্যাত। বল্লারির বণিকসভাটির সভাপতি আভভারু মঞ্জুনাথ ঝাড়খণ্ডের উদ্যোগপতিদের কর্নাটকে বিনিয়োগ করার আহ্বান জানান।

Jharkhand Karnataka Chamber of Commerce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy