জাতীয় সড়ক থেকে রেল স্টেশন, সরকারি হোটেল থেকে বিমানবন্দর— দেশে ছড়িয়ে থাকা দু’হাজারের বেশি কেন্দ্রীয় সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে কাজে লাগাতে দেওয়ার পরিকল্পনা করল নরেন্দ্র মোদী সরকার। লক্ষ্য, পাঁচ বছরে ১৬.৭২ লক্ষ কোটি টাকা ঘরে তোলা।
তালিকায় ২০০টি রেল স্টেশনের জমিজমা-সম্পত্তি রয়েছে, যা বেসরকারি ক্ষেত্রকে বাণিজ্যিক কাজে লাগাতে দেওয়া হবে। ১৫টি রেল স্টেশন সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে উন্নয়ন হবে। রেল কর্মীদের আবাসন এবং তার সংলগ্ন জমিজমাও দেওয়া হবে বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য।
মোদী সরকার ২০২১-২০২৫ সালে ‘ন্যাশনাল মনিটাইজ়েশন পাইপলাইন’ মারফত সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে কাজে লাগাতে দিয়ে ৬ লক্ষ কোটি টাকা কোষাগারে ভরার লক্ষ্য নিয়েছিল। শেষে ৫.৩ লক্ষ কোটি আয়ের লক্ষ্য পূরণ হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, পরের পাঁচ বছরে আরও সরকারি সম্পত্তি থেকে এই পথে ১০ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্য নেওয়া হবে। আজ নীতি আয়োগ দ্বিতীয় পর্বে ১৬.৭২ লক্ষ কোটি আয়ের লক্ষ্য ঘোষণা করেছে। যা প্রথম দফার লক্ষ্যের আড়াই গুণেরও বেশি।
তালিকায় কেন্দ্রের ১২টি মন্ত্রকের দু’হাজারের বেশি সরকারি সম্পত্তি রয়েছে। নির্মলা বলেন, এর ফলে সরকারি সম্পত্তি নতুন করে কাজ লাগানো হবে। নতুন করে লগ্নির রাস্তাও খোলা হবে। আখেরে পরিকাঠামোয় লগ্নি বাড়বে। মন্ত্রকগুলির মধ্যে জাতীয় সড়ক, লজিস্টিক পার্ক, রোপওয়েকে বেসরকারি ক্ষেত্রের হাতে তুলে দিয়ে সব থেকে বেশি আয়ের লক্ষ্য রয়েছে। যার পরিমাণ ৪.৪২ লক্ষ কোটি। তারপরেই রয়েছে বিদ্যুৎ, রেল, বন্দর ক্ষেত্রের বিভিন্ন সম্পত্তি। আয়ের লক্ষ্য প্রতি বছর ধাপে ধাপে বাড়ানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)