Advertisement
E-Paper

শীত পোহাতে পর্যটকদের ডাক সুইৎজারল্যান্ডের

শীতের দেশ। তবে ভারতীয় পর্যটকেরা সুইৎজারল্যান্ডে বেড়াতে বেছে নেন মূলত গরমকেই। যখন জুরিখ, ইন্টারলাকেন, জারম্যাট ২৫-২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের মনোরম আবহাওয়ায় মুড়ে থাকে। শুধু কেব্‌ল কারে চেপে পাহাড়ের মাথায় চড়লে ঝুপ করে তা নামে মাইনাসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০২:০৭

শীতের দেশ। তবে ভারতীয় পর্যটকেরা সুইৎজারল্যান্ডে বেড়াতে বেছে নেন মূলত গরমকেই। যখন জুরিখ, ইন্টারলাকেন, জারম্যাট ২৫-২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের মনোরম আবহাওয়ায় মুড়ে থাকে। শুধু কেব্‌ল কারে চেপে পাহাড়ের মাথায় চড়লে ঝুপ করে তা নামে মাইনাসে। কিন্তু এ বার ভারত থেকে শীতেও পর্যটক টানতে চাইছে সুইস পর্যটন সংস্থাগুলি। তুলে ধরছে প্যারাগ্লাইডিং, স্কাইডাইভিং, বাঞ্জি জাম্পিং, স্নো ওয়াকিং, স্লেজ-গাড়ির সফর, স্কি-এর রোমাঞ্চকর আকর্ষণ।

এ প্রান্তের পর্যটক টানতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন ভারতে সে দেশের পর্যটন বিভাগের দায়িত্বে থাকা ক্লডিও জেম্প। তাঁর কথায়, ‘‘গত শীতে ৫,০০০ ভারতীয় পর্যটক পেয়েছি। অথচ মে মাসে সংখ্যাটা ২ লক্ষ ছাড়িয়েছে। এই ফারাক কমানোই লক্ষ্য।’’

ক্লডিওর দাবি, কলকাতা-জুরিখ বিমান ভাড়া বাদ দিলে, সেখানে থাকা-খাওয়ার খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। ফ্রাঁ মিলছে ৭০ টাকায়। সুইস পর্যটনের অফিসার ঋতু শর্মা জানান, সুইৎজারল্যান্ডে জন প্রতি ৩০ ফ্রাঁ থেকে শুরু করে ৩০০০ ফ্রাঁ-এর মধ্যে অ্যাপাটর্মেন্ট ভাড়া পাওয়া যাচ্ছে। তিন জনের পরিবার থাকলে দিনে ভাড়া ন্যূনতম ৯০ ফ্রাঁ। নেটেই কাটা যাবে সুইস পাস। একটাতেই বাস, ট্রেন, কেব্‌ল কার, জলযানে ঘোরা যাবে। ঋতু জানান, কিছু শহরে থাকা-খাওয়ায় ছাড়ও মিলছে। ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চের মধ্যে ছাড় দিচ্ছে ইন্টারলাকেনের মতো শহর। যা হিন্দি সিনেমার শ্যুটিং-এর জন্য খ্যাত। এখন হয় বাংলারও।

কিন্তু ঠান্ডা? ক্লডিও জানান, শীতের দিনে সব শহরেই গড় তাপমাত্রা থাকে মাইনাস ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে। কিন্তু সর্বত্রই তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় শীত পোহানো আরামদায়ক হবে।

Switzerland tourism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy