Advertisement
E-Paper

বাঘরোল থেকে গাঙ্গেয় শুশুক রক্ষা, বন্যপ্রাণ দিবসে হাওড়ায় স্কুলপড়ুয়াদের নিয়ে সংরক্ষণ-সচেতনতার উদ্যোগ

‘ওয়ান ওয়াইল্ড ইন্ডিয়া কালেকটিভ’ এবং ‘বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি’-র সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে আশেপাশের স্কুলগুলি থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২২:২৭
‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হল বাগনানের বাঙালপুর দামোদর নদের তীরবর্তী বাঙালপুর বোর্ড প্রাইমারি স্কুল প্রাঙ্গণে।

‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হল বাগনানের বাঙালপুর দামোদর নদের তীরবর্তী বাঙালপুর বোর্ড প্রাইমারি স্কুল প্রাঙ্গণে। —নিজস্ব চিত্র।

বিশ্ব বন্যপ্রাণ দিবসে রাজ্যপ্রাণী বাঘরোল (মেছোবিড়াল বা ফিশিং ক্যাট) ও গাঙ্গেয় শুশুক রক্ষার বার্তা দিল হাওড়া। বিভাগীয় বনবিভাগ এবং জেলার বন্যপ্রাণপ্রেমীদের সংগঠন ‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হল বাগনানের বাঙালপুর দামোদর নদের তীরবর্তী বাঙালপুর বোর্ড প্রাইমারি স্কুল প্রাঙ্গণে।

‘ওয়ান ওয়াইল্ড ইন্ডিয়া কালেকটিভ’ এবং ‘বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি’-র সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে আশেপাশের স্কুলগুলি থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পড়ুয়াদের জন্য পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য ‘বসো আঁকো’ প্রতিযোগিতা, প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পাখি, প্রজাপতি, ফড়িং, শিয়াল-সহ বিভিন্ন পশু-পাখি-পতঙ্গ দূরবীনে দেখানোর পাশাপাশি জেলার পরিবেশ এবং বন্যপ্রাণ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয় স্কুলপড়ুয়াদের সামনে। তবে বাঘরোলের দেখা মেলেনি।

বিশ্ব বন্যপ্রাণ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন, হাওড়া বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) সুজিতকুমার দাস, সাহিত্যিক তথা বন্যপ্রাণপ্রেমী ঐশিমায়া সেন নাগ এবং ইতালি থেকে আগত বন্যপ্রাণ সংরক্ষণ আন্দোলনের কর্মী জুলিয়া কোলাউন্তো। অতিথিরা ‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-এর হাওড়া জেলার পরিবেশ ও বন্যপ্রাণ সংক্রান্ত পোস্টার উন্মোচন করেন। সংগঠনের সদস্য চিত্রক প্রামাণিক জানান পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল থেকে শুরু করে ভারতবর্ষের ‘জাতীয় জলজ প্রাণী’ গাঙ্গেয় শুশুক সংরক্ষণ ও অন্যান্য বিভিন্ন কম পরিচিত বন্যপ্রাণ প্রজাতি (লেসার নোন্ স্পিসিস) সংরক্ষণের জন্য কাজ শুরু করতে চলেছেন তাঁরা।

wildlife Howrah fishing cat river dolphin Ganges Dolphin Dolphin West Bengal Forest Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy