Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

সিঙ্গুরে গাড়িতে ধাক্কা দিতেই আগুন ট্রাকে! বেরোতে না পেরে দগ্ধ হয়ে মৃত্যু চালকের

দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। যদিও তত ক্ষণে ট্রাকের ভিতরে আটকে পড়ে ঝলসে মৃত্যু হয় চালকের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:৪৩
সিঙ্গুরের রাস্তায় ট্রাকে আগুন।

সিঙ্গুরের রাস্তায় ট্রাকে আগুন। — নিজস্ব চিত্র।

আবার সিঙ্গুর! গাড়িতে গিয়ে ধাক্কা দেয় বালিবোঝাই ট্রাক। সংঘর্ষের পরেই তাতে আগুন ধরে যায়। বার হতে না পেরে দগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। শনিবার ভোরে ঘটনাটি হয়েছে সিঙ্গুরের গোপাল নগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে। ওই একই জায়গায় অন্য একটি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে চলন্ত দু’টি ডাম্পারের সংঘর্ষ হয়। তাতে এক জন আহত হন। ওই সংঘর্ষের পরে জাতীয় সড়কে গাড়িগুলি গতিবেগ কমিয়ে দিতে বাধ্য হয়। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে বালিবোঝাই একটি ট্রাক। এর ফলে ওই ট্রাকের সামনের দিকের অংশে আগুন লেগে যায়। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ খবর দেয় দমকলবাহিনীকে।

দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। যদিও তত ক্ষণে ট্রাকের ভিতরে আটকে পড়ে ঝলসে মৃত্যু হয় চালকের। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। দু’টি ডাম্পারের সংঘর্ষে আহত ব্যক্তিকে উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটা গাড়িতে পিছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা মারে। পিছনের গাড়িটিতে মুহূর্তে আগুন লেগে যায়। চালক বার হতে পারেননি,ফলে এই দুর্ঘটনা। তবে গাড়িটিতে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার ভোরে সিঙ্গুরে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। গয়ায় পিণ্ডদান করে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন ১০ জন। চার সওয়ারির মৃত্যু হয়।

Singur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy