E-Paper

কমেছে শুল্ক, আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ে বাণিজ্যের শর্ত বদলেরও সুযোগ ভারতের সামনে

বিরোধী থেকে বিশ্লেষক, অনেকেই ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির বেশ কিছু শর্ত নিয়ে আপত্তি তোলেন। অভিযোগ ছিল, শুল্কের হুমকি দিয়ে একতরফা সুবিধা আদায় করেছেন ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০০
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্প-শুল্ক খারিজ করায় ভারতীয় পণ্যে সে দেশে আর ১৮% শুল্ক বসবে না। এই রায়ের পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ১৫% শুল্ক চাপান, আপাতত তা দিতে হবে। বিশেষজ্ঞদের দাবি, এতে এ দেশের সামনে দু’টি সুযোগ খুলেছে। প্রথমত, শুল্কের হার কমছে। দ্বিতীয়ত, বাণিজ্য চুক্তির শর্ত ফিরে দেখার সুযোগ।

বিরোধী থেকে বিশ্লেষক, অনেকেই ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির বেশ কিছু শর্ত নিয়ে আপত্তি তোলেন। অভিযোগ ছিল, শুল্কের হুমকি দিয়ে একতরফা সুবিধা আদায় করেছেন ট্রাম্প। শুল্ক বাতিল হতেই বিশ্লেষকদের দাবি, অন্তর্বর্তী চুক্তির ৮ নম্বর ধারা বলেছে, কোনও সময় চুক্তিতে উল্লিখিত শুল্কের হার পরিবর্তিত হলে দু’দেশের যে কেউ চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি সংশোধন করতে পারে। বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, সামনে শুল্কের খাঁড়া না ঝোলায় সব প্রতিশ্রুতি মানতে বাধ্য থাকবে না নয়াদিল্লি। পুরো বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হবে। চুক্তির আইনি দিক নিয়ে আলোচনার জন্য আমেরিকায় যে বৈঠক বাতিল হয়েছে। নির্মলা জানান, আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিরা আমেরিকায় যাবেন। তবে কবে, সেটা ঠিক হয়নি।

গয়না রফতানিকারীদের সংগঠন জিজেইপিসি-র ডিজি সব্যসাচী রায়ের মতে, শুল্কের ডামাডোলে আমেরিকায় রফতানি দ্রুত কমছে। ট্রাম্প হার ফের বদলাতে পারেন। তবে পরিবর্তিত পরিস্থিতি ভারতের অনুকূলে। আমেরিকা এ দেশ থেকে কোনও সুবিধা পেতে চাইলে সর্বোচ্চ শুল্ক ১৫% থেকে কমাতে হবে। যে শর্ত ভারতকে বাধ্য হয়ে মানতে হয়েছিল, সেগুলিও পুর্বিবেচনা করা হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-US Relationship India-US Trade Deal Donald Trump

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy