E-Paper

দেশের মধ্যে টাকা পাঠানোর খরচ কমানোর প্রস্তাব বিরোধীদের

২০২৫ সালে বিদেশ থেকে ভারতে প্রায় ১৩,৫০০ কোটি ডলার এসেছিল। সেই প্রসঙ্গ তুলে ধরে আজ রমেশের বক্তব্য, কেরলের মতো কিছু রাজ্য তথা দেশের সার্বিক আর্থিক ভারসাম্য রক্ষার জন্য বিদেশ থেকে টাকা আসা গুরুত্বপূর্ণ ঠিকই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩০
জয়রাম রমেশ।

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

দেশের মধ্যে টাকা পাঠানোকে আরও সহজ করে তোলার দাবি জানালেন বিরোধীরা। শনিবার এক্স-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, বিদেশ থেকে ভারতে টাকা পাঠানো নিয়ে একাধিক নীতি রয়েছে। এ বার দেশের মধ্যে অর্থ পাঠানোর দিকেও নজর দেওয়া উচিত কেন্দ্রের। যাতে আরও কম সময়ে ও অল্প খরচে এই কাজ করা যায়। তাঁর মতে, বিশেষত এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিয়ায়ী শ্রমিকদের টাকা পাঠানোয় খরচ কমানো জরুরি। কারণ, দেশের উত্তর ও পূর্বের রাজ্যগুলির আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

২০২৫ সালে বিদেশ থেকে ভারতে প্রায় ১৩,৫০০ কোটি ডলার এসেছিল। সেই প্রসঙ্গ তুলে ধরে আজ রমেশের বক্তব্য, কেরলের মতো কিছু রাজ্য তথা দেশের সার্বিক আর্থিক ভারসাম্য রক্ষার জন্য বিদেশ থেকে টাকা আসা গুরুত্বপূর্ণ ঠিকই। কিন্তু একই সঙ্গে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া টাকার ভূমিকাও মনে রাখা দরকার। কেরলেরই উদাহরণ তুলে ধরে তাঁর দাবি, দক্ষিণের এই রাজ্য থেকে অন্য রাজ্যে যে টাকা যায়, তা বিদেশ থেকে আসা অর্থের এক-তৃতীয়াংশ। এই প্রসঙ্গে দ্য ইন্ডিয়া ফোরামে প্রকাশিত প্রবন্ধের উল্লেখ করে রমেশ জানান, ২০২৪ সালে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ৩৬০০-৪৮০০ কোটি ডলার পাঠানো হয়েছে। অথচ বিদেশ থেকে ভারতের আসা অর্থে নজর রাখা হলেও, দেশের মধ্যে টাকা পাঠানো নিয়ে সরকারের সচেতনতা কম।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jairam Ramesh Congress Money Transfer

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy