রাশিয়া থেকে ভারত তেল আমদানি বন্ধ করার শর্ত মেনে নিয়েছে বলেই আমেরিকা ভারতের পণ্যে চাপানো ২৫% জরিমানা তুলে নিতে রাজি হয়েছে। দু’দেশের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে আমেরিকা থেকে কিছু ডাল আমদানির ক্ষেত্রেও শুল্ক তুলে নিতে সম্মতি দিয়েছে ভারত— অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউস তথ্য-পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতেই এ কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
গত সপ্তাহে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির যৌথ বিবৃতি প্রকাশের পরে ট্রাম্প প্রশাসন নির্দেশিকায় বলেছিল, আমেরিকা ভারতের উপরে চাপানো ২৫% চড়া শুল্ক কমিয়ে ১৮% করছে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার জন্য বসানো ২৫% জরিমানাও তুলে নিচ্ছে। তবে নজর রাখা হবে। শর্ত লঙ্ঘন হলে ফের জরিমানা চাপবে। তখনই বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে আমেরিকার কাছে ভারতের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অভিযোগ তুলেছিল। এ বার ভারত কিছু ডাল বিনা শুল্কে আমদানি করবে বলে হোয়াইট হাউসের তথ্যে প্রকাশ্যে আসায় অভিযোগ, কেন্দ্র কৃষকদের পিঠে ছুরি মারল। এমনিতেই তারা বিনা শুল্কে সয়াবিন তেল আমদানিতে রাজি হওয়ায় সয়াবিন চাষিরা সমস্যায় পড়েছেন। কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, যৌথ বিবৃতিতে এই তথ্য ছিল না। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও তা চেপে গিয়েছিলেন।
আজ কংগ্রেস সংসদের বাইরে নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সহ ‘নরেন্দর সারেন্ডার’ ব্যানার নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। ট্রাম্পের সামনে কেন্দ্রের আত্মসমর্পণের অভিযোগ তুলেছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব অন্তর্বর্তী চুক্তিকে ‘ডিল’ বা চুক্তির বদলে ‘ঢিল’ বা সব নিয়ন্ত্রণ আলগা করে দেওয়া বলে তোপ দাগেন। তারুরের প্রশ্ন, এ কেমন চুক্তি যেখানে ট্রাম্প মূল শুল্কের উপরে আরও ১৮% শুল্ক চাপাচ্ছেন আর ভারত শুল্ক কমিয়ে শূন্য করে ফেলছে? তারুরের এটাও প্রশ্ন, কেন্দ্র বলেছিল আমেরিকা থেকে তারা ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনতে ইচ্ছুক। অথচ আমেরিকা কেন একে ভারতের দায়বদ্ধতা বলে জানাচ্ছে? অভিযোগ, রাশিয়ার তেল কেনা বন্ধ করার শর্তে ভারত রাজি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্নে দেশের বিদেশমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী নিজেদের মধ্যে পিংপং খেলার মতো দায় ঠেলাঠেলি করছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)