E-Paper

হুড়মুড় করে পড়ছে সোনা-রুপোর দাম, আতঙ্কে বিনিয়োগকারীরা

স্বর্ণশিল্পের মতে, ভূ-রাজনৈতিক দোলাচলে সোনা-রুপোকে সুরক্ষিত গন্তব্য হিসেবে আঁকড়ে ধরছিলেন লগ্নিকারীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

যেমন রকেট গতিতে উঠেছিল, তেমনই উল্কার বেগে পড়ছে সোনা-রুপোর দাম। গত বৃহস্পতিবার কলকাতায় খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট ১০ গ্রাম) দাম নজির গড়ে পৌঁছেছিল ১,৭৮,৪৫০ টাকায়। সেখান থেকে তিন দিনে তা কমেছে ৩২,১৫০ টাকা। সোমবারে দাম ছিল ১,৪৬,৩০০ টাকা। এ দিনতা নেমেছে ১৬,০০০। রুপোর পতনের গতি আরও বেশি। ২৯ জানুয়ারি এক কেজি খুচরো রুপো ছিল রেকর্ড ৩,৮৫,৪০০ টাকা। সোমবার নেমেছে ২,৪৫,৯০০ টাকায়। পতন ১,৩৯,৫০০ টাকা। এ দিন পড়েছে ৫৬,৬০০ টাকা।

স্বর্ণশিল্পের মতে, ভূ-রাজনৈতিক দোলাচলে সোনা-রুপোকে সুরক্ষিত গন্তব্য হিসেবে আঁকড়ে ধরছিলেন লগ্নিকারীরা। চিনের রুপো রফতানিতে কড়াকড়ি, বিভিন্ন শিল্পে তার চাহিদা ও বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্কের সোনা কেনা ধাতু দু’টির দামকে ঠেলে তুলেছিল। রাশিয়ার শীর্ষ ব্যাঙ্কের বাজারে সোনা ছাড়া ও চড়া দামের সুযোগে লগ্নিকারীদের লাভের টাকা তোলার হিড়িক তিন দিনেই এ বছর দামের উত্থানকে প্রায় মুছে দিয়েছে।

সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরও দাবি, বিশ্বে অনিশ্চয়তা ও বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্কের সোনা কেনা ধাতু দু’টির দাম বাড়িয়েছে। তাঁরকথায়, ‘‘এটই প্রমাণ যে, লগ্নিকারীরা একটি মুদ্রায় নির্ভর করছেন না। তাই সোনা কিনতে ছুটছেন তাঁরা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold Price Silver Price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy