Advertisement
E-Paper

বকেয়া ব্যাঙ্কঋণ সামলাতে প্রকল্প রিজার্ভ ব্যাঙ্কের

বিভিন্ন সংস্থাকে দেওয়া বড় মাপের ঋণ বাকি পড়লে ব্যাঙ্কগুলি যাতে ক্ষতিগ্রস্ত না-হয়, তার পথ বাতলাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৮:৪৮

বিভিন্ন সংস্থাকে দেওয়া বড় মাপের ঋণ বাকি পড়লে ব্যাঙ্কগুলি যাতে ক্ষতিগ্রস্ত না-হয়, তার পথ বাতলাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

ঋণগ্রহীতার প্রকল্পটি বাণিজ্যিক ভাবে চালু হওয়ার পরে ৫০০ কোটি টাকার ঋণ বাকি পড়লে সেগুলি এই ঝুঁকিপূর্ণ ঋণ ঢেলে সাজার (সাস্টেনেব্‌ল স্ট্রাকচারিং অব স্ট্রেস্‌ড অ্যাসেটস বা এস৪এ) প্রকল্পের আওতায় আসবে। শীর্ষ ব্যাঙ্কের পরিকল্পনা অনুযায়ী, এ ধরনের ঋণের একাংশকে শেয়ার, রূপান্তরযোগ্য ঋণপত্র ইত্যাদিতে বদলে নেওয়ার সুযোগ থাকবে। ব্যাঙ্ক কর্ণধারদের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর তদারকিতে তা করা হবে। আরবিআইয়ের প্রকল্পটির লক্ষ্য এক দিকে ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদের বোঝা কমানো, অন্য দিকে গ্রহীতা কতটা ঋণ ফেরত দিতে পারবেন, তা স্থির করে বাকিটা শেয়ারে বদলে নেওয়ার সুযোগ দেওয়া। সে ক্ষেত্রে ঋণ গ্রহীতা ঘুরে দাঁড়ালে সংশ্লিষ্ট ব্যাঙ্ক টাকা তুলে নিতে পারবে।

প্রসঙ্গত, ঝুঁকিপূর্ণ সম্পদ বা ‘স্ট্রেস্‌ড অ্যাসেট’ বলতে ব্যাঙ্কের দেওয়া সেই সব ঋণকেই বোঝাচ্ছে, যেগুলি আদায় হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ যেগুলি অনুৎপাদক সম্পদ হওয়ার পথেই পা বাড়িয়েছে।

RBI bad-loan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy