Advertisement
E-Paper

গ্যাসে বাড়তি দাম এখনই পাবে না রিলায়্যান্স

প্রাকৃতিক গ্যাসের দর স্থির করার নতুন নিয়মে মন্ত্রিসভা সায় দিলেও কেন্দ্রের সঙ্গে আইনি বিবাদ থেকে সরে না-এলে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় তার সুবিধা নিতে পারবে না রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।

নয়াদিল্লি

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ০৩:০৪

প্রাকৃতিক গ্যাসের দর স্থির করার নতুন নিয়মে মন্ত্রিসভা সায় দিলেও কেন্দ্রের সঙ্গে আইনি বিবাদ থেকে সরে না-এলে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় তার সুবিধা নিতে পারবে না রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। উল্লেখ্য নতুন পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হবে এবং সেই কারণেই লাভজনক হবে তার খনন।

তেল মন্ত্রকের তরফে অতিরিক্ত সচিব ইউ পি সিংহ শুক্রবার জানান, ওই অববাহিকার কেজি-ডি৬ ব্লকে উৎপাদন করা গ্যাসের জন্য রিলায়্যান্স নতুন দামের সুবিধা নিতে চাইলে প্রথমেই তাকে কেন্দ্রের বিরুদ্ধে আনা সালিশি মামলা তুলে নিতে হবে। মন্ত্রক সূত্রে খবর, গত ২০১৪ সালের মে মাসে একটি সালিশি মামলা করে রিলায়্যান্স। সেখানে প্রাকৃতিক গ্যাসের দর ঠিক করার ক্ষেত্রে সরকারের অধিকারকেই চ্যালেঞ্জ জানানো হয়। মন্ত্রকেরই আর একজন অফিসার বলেন, ‘‘রিলায়্যান্সকে যে সমস্ত সালিশি মামলা তুলে নিতে হবে, তা নয়। তবে সরকারি সিদ্ধান্তের সুবিধা নিতে হলে সংস্থাকে কেন্দ্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে আনা ওই মামলা প্রত্যাহার করতে হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy