E-Paper

এক মাসে দেশে গাড়ি বিক্রি কমল ২৩ শতাংশ, কমল দু’চাকার গাড়ির বিক্রিও

গাড়ির ডিলার বা বিক্রেতা সংস্থাগুলির সংগঠন ফাডার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে ভারতে মোট যাত্রিবাহী চার চাকা বিকিয়েছে প্রায় ৩.৯৫ লক্ষ। যা তার আগের মাসের তুলনায় ২৩.১২% কম। তবে গত বছরের ওই একই মাসের নিরিখে হিসাব করলে ২৬.১২% বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৭:২৪

—প্রতীকী চিত্র।

দেশে গাড়ি বিক্রি বেড়েছিল জানুয়ারিতে। গত মাসে তার থেকে কমে গিয়েছে। গাড়ির ডিলার বা বিক্রেতা সংস্থাগুলির সংগঠন ফাডার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে ভারতে মোট যাত্রিবাহী চার চাকা বিকিয়েছে প্রায় ৩.৯৫ লক্ষ। যা তার আগের মাসের তুলনায় ২৩.১২% কম। তবে গত বছরের ওই একই মাসের নিরিখে হিসাব করলে ২৬.১২% বেশি। ফেব্রুয়ারিতে দু’চাকার বিক্রিও জানুয়ারির থেকে কমেছে ৮.২২%। কিন্তু গত বছরের তুলনায় বেড়েছে ২৫ শতাংশের বেশি। সব রকম মিলিয়ে গত মাসে দেশের বাজারে গাড়ি বিক্রির মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪.১০ লক্ষ। যা তার আগের মাসের চেয়ে ১০.৫% কম হলেও, গত বছরের ফেব্রুয়ারির থেকে ২৫.৬২% বেশি। ফাডার সর্বভারতীয় সভাপতি সিএস বিজ্ঞেশ্বরের মতে, চাহিদা মাথা তোলায় বিক্রি বেড়েছে। তবে তথ্যে স্পষ্ট, সব গাড়িই শহরের থেকে বেশি বিক্রি হয়েছে গ্রামে।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Car Sales Indian Car Market Motorbike Sale Bike sales in India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy