E-Paper

ইরান যুদ্ধের জের, ভারতের বৃদ্ধির পূর্বাভাস কমাল রাষ্ট্রপুঞ্জ, তবে শোনাল আশার কথাও

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, পশ্চিম এশিয়ার সঙ্কট সারা বিশ্বকেই ধাক্কা দিয়েছে। এতে আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হয়েছে, মূল্যবৃদ্ধি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা বাড়ছে। যার জেরে এ বছর বিশ্বের বৃদ্ধির পূর্বাভাস ২০ বেসিস পয়েন্ট কমিয়ে ২.৫% করেছে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৮:০৭

— প্রতীকী চিত্র।

ইরান-আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধের ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা ধাক্কা দিচ্ছে ভারতের অর্থনীতিতে। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে একাধিক উপদেষ্টা ও মূল্যায়ন সংস্থা। এ বার একই পথে হাঁটল রাষ্ট্রপুঞ্জ। তাদের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ জানিয়েছে, ২০২৬ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬.৪%। আগের পূর্বাভাস ছিল ৬.৬%। মূলত অভ্যন্তরীণ চাহিদা, সরকারি লগ্নি ও ডিজিটাল প্রযুক্তির প্রসারই ভারতকে অন্যান্য অর্থনীতির তুলনায় এগিয়ে রাখবে বলে মনে করে তারা।

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, পশ্চিম এশিয়ার সঙ্কট সারা বিশ্বকেই ধাক্কা দিয়েছে। এতে আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হয়েছে, মূল্যবৃদ্ধি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা বাড়ছে। যার জেরে এ বছর বিশ্বের বৃদ্ধির পূর্বাভাস ২০ বেসিস পয়েন্ট কমিয়ে ২.৫% করেছে তারা। রাষ্ট্রপুঞ্জের মতে, বিশেষত ভারতের মতো জ্বালানিতে আমদানি নির্ভর দেশ চাপে পড়ছে। বেড়েছে মুদ্রার দামের দোলাচল। তা-ও তুলনায় এ দেশ সুবিধাজনক জায়গায় রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Economic Growth Indian Economy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy