E-Paper

এ বার ৯৭-এর দোরগোড়ায়! থামছে না পশ্চিম এশিয়ার অশান্তি, কমছে না টাকার পতন

টানা ন’দিন ধরে পড়ছে টাকা। পতন রুখতে এ দিন ৫০০ কোটি ডলার নিলামের মাধ্যমে বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। জানিয়েছে অশোধিত তেলের দামে নজর রাখার কথাও। এ দিনও বিশ্ব বাজারে তেলের ব্যারেল ছিল ১০৯ ডলার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৭:৪৮

— প্রতীকী চিত্র।

একের পর এক স্তর পেরিয়ে আরও গভীর তলানিতে নামতে খুব বেশি সময় নিচ্ছে না টাকা। ফলে আশঙ্কা বাড়ছে অর্থনীতি নিয়ে। বুধবার ভারতীয় মুদ্রাকে আরও দুর্বল করে ডলার পৌঁছেছে ৯৭ টাকার মুখে। এক ডলারের দাম ১৬ পয়সা বেড়ে এই প্রথম থেমেছে ৯৬.৮৬ টাকায়। লেনদেন চলাকালীন ছুঁয়ে ফেলেছিল ৯৬.৯৫ টাকা। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার অশান্তি না মেটা পর্যন্ত টাকার দাম অস্থির থাকবে। পড়তি টাকার প্রভাব পড়বে চলতি খাতে ঘাটতি, মূল্যবৃদ্ধি, আমদানি এবং আর্থিক বৃদ্ধির হারে।

টানা ন’দিন ধরে পড়ছে টাকা। পতন রুখতে এ দিন ৫০০ কোটি ডলার নিলামের মাধ্যমে বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। জানিয়েছে অশোধিত তেলের দামে নজর রাখার কথাও। এ দিনও বিশ্ব বাজারে তেলের ব্যারেল ছিল ১০৯ ডলার। আইসিএআই-এর পূর্বাঞ্চলে প্রাক্তন কর্তা অনির্বাণ দত্তের মতে, ‘‘রফতানি কমতে থাকায় বাণিজ্য ঘাটতি মাথা তুলেছে। বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারতে শেয়ার বিক্রি করে চলেছে। বিশ্ব বাজারে তেল চড়া। ফলে সব দেশের মুদ্রার সাপেক্ষেই ডলার উঠছে। যুদ্ধ চলা পর্যন্ত টাকার দামে দোলাচল চলবে। পরের ঋণনীতিতে আরবিআই ব্যবস্থা নিতে পারে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

US Dollars indian currency

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy