Advertisement
E-Paper

ছন্দে ফিরল শেয়ার বাজার, ৩৫১ পয়েন্ট উত্থান সেনসেক্সের, ৯৭ পয়েন্ট উত্থান নিফটির

সেক্টরগুলির তালিকায় বুধবার বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, ক্যাপিটাল গুডস, রিয়্যালটি। এনএসইতে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, রিয়্যালটি, এফএমসিজি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৬:৪৯
Share market today: sensex gains 351 points, nifty rises 97 points

—প্রতীকী চিত্র।

তিন দিন পতনের পর ঘুরে দাঁড়াল সেনসেক্স। ২১ জুলাই থেকে টানা তিন দিন পড়েছে সেনসেক্সের সূচক, অবশেষে বুধবার ৩৫১.৪৮ পয়েন্ট উঠল সেনসেক্স। দিনের শেষে ৬৬,৭০৭.২০ পয়েন্টে থামল সেনসেক্স, ১৯,৭৭৮.৩০ পয়েন্টে শেষ করল নিফটি।

সেক্টরগুলির তালিকায় বুধবার বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, ক্যাপিটাল গুডস, রিয়্যালটি। এনএসইতে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, রিয়্যালটি, এফএমসিজি। বিএসইতে ক্ষতির মুখে পড়েছে কনজিউমার ডিউরেবলস, মিডক্যাপ সিলেক্ট, অটো।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংস্থাগুলির তালিকায় সেনসেক্সে এ দিন লাভের তালিকায় শীর্ষে এলটি, ৩.৪৭ শতাংশ লাভ হয়েছে এই সংস্থা। ২.১১ শতাংশ লাভ করে দ্বিতীয় স্থানে রয়েছে আইটিসি। ক্ষতির তালিকায় শীর্ষে বজাজের দুই সংস্থা বজাজ ফিন্যান্স এবং ফিনসার্ভ।

Share Market Sensex Nifty BSE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy