রবিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। বাজেট অধিবেশন উপলক্ষে খোলা থাকবে শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য কাজের দিনের মতো কাজকর্ম স্বাভাবিক চলবে এ দিন। রবিবার শেয়ার বাজার খোলা থাকায় বাজেটের আগের ও বাজেটের সময়ে সূচকের ওঠাপড়াকে কাজে লাগিয়ে শেয়ার কেনাবেচা করতে চাইবেন বহু বিনিয়োগকারী। কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে ট্রেডিংয়ের কিছু নিয়ম রয়েছে।
শেয়ার বাজার সূত্রের খবর, রবিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার কারণে বাজার খোলা থাকলেও এটি ‘সেটেলমেন্ট হলিডে’ হওয়ার কারণে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের সুযোগ থেকে বঞ্চিত হবেন লগ্নিকারীরা। ‘সেটেলমেন্ট হলিডে’ হল এমন একটি দিন, যে দিন স্টক মার্কেট কেনাবেচার জন্য খোলা থাকলেও, ট্রেড-পরবর্তী ধাপগুলি পরিচালনা করা সম্ভব হয় না। অর্থাৎ কেউ যদি ৩০ জানুয়ারি কেনা শেয়ার ১ ফেব্রুয়ারি বেচতে চান, তা হলে তা সম্ভব হবে না। আবার বিনিয়োগকারীরা যদি ১ ফেব্রুয়ারি শেয়ার কিনে ওই দিনই শেয়ার বেচতে চান, নিয়মের কারণে তা আটকে যাবে। কেউ চাইলে এক্সচেঞ্জে (এনএসই/বিএসই) যথারীতি শেয়ার কিনতে বা বেচতে পারেন, কিন্তু ব্যাঙ্ক, ক্লিয়ারিং কর্পোরেশন বা ডিপোজ়িটরি বন্ধ থাকায় অর্থ এবং শেয়ারের সঠিক স্থানান্তর সেই দিন ঘটবে না।
আরও পড়ুন:
এনএসই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিনিয়োগকারীরা এই অধিবেশনে শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারবেন। কিন্তু ওই দিনে হওয়া লেনদেনের নিষ্পত্তি পরবর্তী কার্যদিবস অনুযায়ী হবে। এর অর্থ হল ১ ফেব্রুয়ারি কেনা শেয়ার ২ ফেব্রুয়ারি বিক্রি করা যাবে না।
আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেফরিসের আশা, নরেন্দ্র মোদী সরকার আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতের উপর জোর দিয়ে প্রায় ১ শতাংশ মূলধন ব্যয় বৃদ্ধি করবে। প্রতিরক্ষা মূলধন ব্যয়ের সম্ভাব্য ২০ শতাংশ বৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা এবং তার সহযোগী সংস্থাগুলিকে চাঙ্গা করতে পারে বলে আশাবাদী সংস্থাটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা