Advertisement
E-Paper

শেয়ার বাজারে ফিরছেন ছোট লগ্নিকারীরা

আগের দিন বেশ কিছুটা পড়ার পরে বৃহস্পতিবার সামান্য কিছুটা বাড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স বেড়েছে ৩৪.৬২ পয়েন্ট। দাঁড়িয়েছে ২৭,২০১.৪৯ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০২:২৫

আগের দিন বেশ কিছুটা পড়ার পরে বৃহস্পতিবার সামান্য কিছুটা বাড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স বেড়েছে ৩৪.৬২ পয়েন্ট। দাঁড়িয়েছে ২৭,২০১.৪৯ অঙ্কে।

ডলারের সাপেক্ষে টাকার দামও ৬ পয়সা বাড়ার ফলে এই দিন বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৩৯ টাকা।

শেয়ার বাজারের পক্ষে ভাল খবর যে, খুচরো বা ছোট ক্রেতারা ধীরে ধীরে ফের বাজারমুখো হচ্ছেন। যার জন্য এ দিন বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারতে ২৯৯ কোট টাকার শেয়ার বিক্রি করা সত্ত্বেও বাজার কিছুটা বেড়েছে। বাজার বিশেষজ্ঞ এবং স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বলেন, ‘‘বাজারে কেনাকাটা বাড়ছে। খুচরো লগ্নিকারীদের বিনিয়োগের জেরেই এটা হচ্ছে। কারণ, বিদেশি এবং ভারতীয় আর্থিক সংস্থা, উভয়েই এ দিন মূলত বিক্রেতার ভূমিকায় থাকা সত্ত্বেও সূচক বেড়েছে। যা একমাত্র খুচরো বিনিয়োগ বাড়লেই সম্ভব।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy