সামান্য পড়লেও, বুধবার দিনভর অস্থির রইল শেয়ার বাজার। সেনসেক্স মাত্র ৪০ পয়েন্ট নামল। তবে দিনের মধ্যে ওঠানামা করল ৪০০-রও বেশি। শেষে থামল ৮৪,২৩৩.৬৪ অঙ্কে। নিফ্টি ১৮.৭০ বেড়ে হয়েছে ২৫,৯৫৩.৮৫। ডলারের বেড়ে যাওয়া চাহিদা টাকার দামকেও টেনে নামিয়েছে। ২২ পয়সা উঠে এক ডলার হয়েছে ৯০.৭৮ টাকা।
এ দিন অবশ্য ফের বেড়েছে সোনা-রুপোর দাম। কলকাতায় ৮০০ টাকা বেড়ে খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) হয়েছে ১,৫৭,৪০০ টাকা। খুচরো রুপোর কেজি ১৯৫০ উঠে দাঁড়িয়েছে ২,৬১,৫০০। বিশেষজ্ঞ বিনয় কুমার আগরওয়ালের দাবি, যত দিন না ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি সই হচ্ছে, তত দিন শেয়ার বাজার অস্থির থাকবে। তার উপর বিভিন্ন সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের ফল আশাপ্রদ হয়নি। থমকে আছে বিদেশি লগ্নিও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)