Advertisement
E-Paper

মাইলেজ কাণ্ড ছাপ ফেলবে না ভারতে: মারুতি-সুজুকি

জাপানে নিজেদের গাড়িতে মাইলেজ ও দূষণ পরীক্ষায় ‘গরমিল’ ধরা পড়েছে বলে বুধবার স্বীকার করল সুজুকি। ১৬টি মডেলের প্রায় ২০ লক্ষ গাড়িতে এই ত্রুটি হয়েছে বলে জানিয়েছে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০৩:০৯

জাপানে নিজেদের গাড়িতে মাইলেজ ও দূষণ পরীক্ষায় ‘গরমিল’ ধরা পড়েছে বলে বুধবার স্বীকার করল সুজুকি। ১৬টি মডেলের প্রায় ২০ লক্ষ গাড়িতে এই ত্রুটি হয়েছে বলে জানিয়েছে তারা। তবে ইচ্ছে করে তাদের গাড়িতে কোনও কারচুপি করা হয়নি বলেই দাবি জাপানি সংস্থাটির। তবে মূল সংস্থা সুজুকির এই মাইলেজ কাণ্ডের জের অবশ্য ভারতে তাদের কোনও গাড়িতে পড়বে না বলেই দাবি মারুতি-সুজুকির। ভারতে কেন্দ্রীয় সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থার পরীক্ষার পরেই মাইলেজ ঘোষণা করা হয় বলে তাদের দাবি।

প্রসঙ্গত, গত মাসেই মাইলেজে কারচুপির কথা স্বীকার করেছে জাপানি সংস্থা মিৎসুবিশি। এ দিনই পদত্যাগ করার কথা জানিয়েছেন মিৎসুবিশি-কর্তা তেৎসুরো আইকাওয়া।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy