দেশের শিল্প মানচিত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে নতুন সরকারের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের শিল্পকর্তারা। সে জন্য যা যা করণীয়, তা করবেন বলেও শনিবার স্পষ্ট জানান তাঁরা। এ দিন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা, হর্ষ নেওটিয়া, এন জি খেতান, পি আর আগরওয়াল, পবন পোদ্দার, সঞ্জয় বুধিয়া প্রমুখ এবং বিভিন্ন বণিকসভার কর্তারা। সেখানে কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার থাকায় আখেরে বাংলাই উপকৃত হবে বলেও তাঁদের দাবি।
আরপিজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গেয়েন্কা এ দিনের ঘটনাকে ‘ঐতিহাসিক’ আখ্যা জানান, নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের অনেক প্রত্যাশা রয়েছে। বাংলার এগোনোর জন্য নতুন সরকারকে সব রকম ভাবে সহযোগিতা করতে তিনি তৈরি। আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরীর বার্তা, ‘‘বিকশিত ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি হবে বলেই আশা। আর তাতে গত কয়েক দশকের মতো আগামী দিনেও শামিল হবে আইটিসি।’’ নেওটিয়ার বক্তব্য, “কেন্দ্র ও রাজ্যে একই শাসক থাকায় উন্নতি হবে। আশা করি নতুন মুখ্যমন্ত্রী বাংলাকে আরও উঁচুতে নিয়ে যাবেন।”
বিজেপি-র ক্ষমতায় আসাকে শুধু পালাবদল হিসেবে না দেখে রাজ্যের উন্নয়ন, শিল্পায়নের নতুন সূর্যোদয় হিসেবে আখ্যা দিয়েছেন বেঙ্গল চেম্বারের সভাপতি নরেশ পাচিসিয়া। তাঁর বক্তব্য, এই সরকারের নেতৃত্বে বাংলা আরও উন্নতি করবে। বুধিয়া বলেন, “রাজ্য নতুন পথে এগোবে। আরও বেশি শিল্প ও কাজ তৈরি হবে।” একই আশা বণিকসভা মার্চেন্টস চেম্বারের সভাপতি প্রীতি সুরেকার-ও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)