টানা তিন মাস রইল ঊর্ধ্বমুখী পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার। সোমবার কেন্দ্রের পরিসংখ্যানে প্রকাশ, জানুয়ারিতে তা হয়েছে ১.৮১%। ডিসেম্বরের ০.৮৩% অপেক্ষায় বেশি।
গত বছরে এই সময়ে ২.৫১ শতাংশের তুলনায় কম। গত মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল ২.৭৫%। ওই হার হিসাবের ভিত্তিবর্ষ বদলেছে। তা হয়েছে ২০২৪। যদিও পাইকারির ক্ষেত্রে ভিত্তিবর্ষ এখনও ২০১১-১২। সরকারি হিসাব বলছে, আনাজ-সহ খাদ্যপণ্য, অন্য সামগ্রী ও কল-কারখানায় তৈরি জিনিসের দাম বৃদ্ধির জেরে মাসের ভিত্তিতে পাইকারি মূল্যসূচক উঠেছে জানুয়ারিতে। গত মাসে পাইকারি বাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১.৫৫%। ডিসেম্বরে তা সরাসরি কমেছিল ০.৪৩%। আবার গত মাসে আনাজের দাম বৃদ্ধির হার ৬.৭৮%। সেটাও ডিসেম্বরে কমেছিল ৩.৫%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)