Advertisement
E-Paper

টুকরো খবর

শিল্পে খরা। ঋণের তেমন চাহিদা নেই। তাই ব্যবসা বাড়াতে এ বার খুচরো ঋণের পাশাপাশি কৃষি এবং ছোট-মাঝারি সংস্থাকে ধার দেওয়ার উপরই জোর দিচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক। সম্প্রতি এ কথা জানিয়েছেন ব্যাঙ্কের সিএমডি রাকেশ শেঠি। ২০১৩-’১৪ অর্থবর্ষে ৩.৩১ লক্ষ কোটি টাকার ব্যবসা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। শেঠি বলেন, “আমাদের ৪০% শাখাই গ্রাম বা আধা শহরে। সেখানে কৃষিঋণ বাড়ানোয় জোর দেব। গ্রামের মানুষের আর্থিক হাল অনেকটাই ফিরেছে। তাই সেখান থেকে আমানত সংগ্রহও বাড়বে বলে বিশ্বাস।” এই অর্থবর্ষে রাজ্যে ৪৫টি শাখা খুলতে চান কর্তৃপক্ষ। শেঠি জানান, পছন্দসই সংস্থার কাছে শেয়ার বেচে ৩২০ কোটি টাকার বাড়তি মূলধন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে তাঁদের।

শেষ আপডেট: ০১ মে ২০১৪ ০৩:৪১

কৃষিঋণে জোর দিচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

শিল্পে খরা। ঋণের তেমন চাহিদা নেই। তাই ব্যবসা বাড়াতে এ বার খুচরো ঋণের পাশাপাশি কৃষি এবং ছোট-মাঝারি সংস্থাকে ধার দেওয়ার উপরই জোর দিচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক। সম্প্রতি এ কথা জানিয়েছেন ব্যাঙ্কের সিএমডি রাকেশ শেঠি। ২০১৩-’১৪ অর্থবর্ষে ৩.৩১ লক্ষ কোটি টাকার ব্যবসা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। শেঠি বলেন, “আমাদের ৪০% শাখাই গ্রাম বা আধা শহরে। সেখানে কৃষিঋণ বাড়ানোয় জোর দেব। গ্রামের মানুষের আর্থিক হাল অনেকটাই ফিরেছে। তাই সেখান থেকে আমানত সংগ্রহও বাড়বে বলে বিশ্বাস।” এই অর্থবর্ষে রাজ্যে ৪৫টি শাখা খুলতে চান কর্তৃপক্ষ। শেঠি জানান, পছন্দসই সংস্থার কাছে শেয়ার বেচে ৩২০ কোটি টাকার বাড়তি মূলধন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে তাঁদের।

বাঙালির পাতে এ বার টোফু

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বাজারে নতুন স্বাস্থ্যকর খাবার টোফু আনল কেনকো ফিউচার ফুডস। সংস্থার দাবি, সয়াবিন থেকে তৈরি ও পনিরের মতো দেখতে টোফু কোলেস্টেরল ও ডায়াবেটিস কমাতে সাহায্য করে। হার্টকে সুরক্ষিত রাখতে ও হিমোগ্লোবিন বাড়াতেও এটি কার্যকরী বলে এসডি উদ্যোগের শাখা সংস্থাটির দাবি। টোফু তৈরি করতে কলকাতায় নতুন কারখানাও খুলেছে সংস্থা। সেখানে প্রাথমিক পর্যায়ে মাসে ৮ হাজার প্যাকেট টোফু তৈরি হলেও, আগামী অর্থবর্ষে সেই সংখ্যা বছরে ৩ লক্ষ ছাড়াবে বলে আশা তাদের।

এয়ারটেলের কৌশল

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

পরিষেবায় ছাড় বা বিনামূল্যে দেওয়া সুবিধা কমিয়ে আয় বেড়েছে। তাই আগামী দিনেও ওই একই পথে হাঁটতে চায় ভারতী এয়ারটেল। একই সঙ্গে মাসুল বাড়াতে পারে তারা। বুধবার সংস্থার এমডি-সিইও গোপাল বিট্টল বলেন, “ডিজেল, স্পেকট্রাম-সহ সব খরচই বাড়ছে। ফলে ছাড় দিয়ে মিনিটে বেশি কথা বলার সুবিধা কমানো ছাড়া উপায় নেই।” আর মাসুল প্রসঙ্গে তাঁর মন্তব্য, “বাড়াতে চাই না, কিন্তু কখনও তা করতে হতে পারে।” বাড়তি সুবিধা এক বছর ধরেই একটু একটু করে প্রত্যাহার করছে এয়ারটেল। বিট্টলের দাবি, এতে মিনিটে কথা বলার পরিষেবা থেকে আয় ৩৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩৭.০৭ পয়সা।

সেবির নির্দেশ

নিজস্ব প্রতিবেদন

কোনও সংস্থায় ১০ শতাংশের বেশি শেয়ার হাতে রাখতে পারবে না বিদেশি লগ্নিকারী (ফরেন পোর্টফোলিও ইনভেস্টর)। হাতে ১০ শতাংশের কম শেয়ার থাকলে, তবেই ওই ব্যক্তি বা লগ্নিকারী সংস্থা সংশ্লিষ্ট সংস্থাটির আরও শেয়ার কিনতে পারবেন বাজার থেকে। আগামী দিনে বিদেশি লগ্নিকারী সংস্থা (এফআইআই), কোয়ালিফায়েড ফরেন ইনভেস্টরকেও এই নিয়ম মানতে হবে। - সংবাদ সংস্থা

ব্যবসা সম্প্রসারণে

হাওড়ায় নতুন শাখা খুলল লজিজ রেস্তোরা।ঁ সিরাজ হোটেলসের শাখা সংস্থাটি জানিয়েছে, আন্দুল রোডে ২০০০ বর্গফুটের এই রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের মোগলাই খাবার পাওয়া যাবে।

বিমান ভাড়া নিয়ে

ফের ভাড়া কমালো স্পাইসজেট। ২ মে-র মধ্যে কাটলে কলকাতা, বাগডোগরা-সহ পূর্ব ভারতের বিভিন্ন শহর ও দ্বিতীয় শ্রেণির কিছু শহরে সর্বনিম্ন ১,৮৯৯ ও ১,৯৯৯ টাকায় যেতে পারবেন যাত্রীরা। যাতায়াত করতে হবে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

ত্রাণ কমাল ফেড

মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়ানোয় ভরসা রেখে ফের ত্রাণ প্রকল্প কমাচ্ছে ফেডারেল রিজার্ভ। মার্কিন শীর্ষ ব্যাঙ্কটি জানিয়েছে, মাসে বন্ড কেনার কর্মসূচি ১,০০০ কোটি ডলার কমিয়ে করা হবে ৪,৫০০ কোটি ডলার।

সহারার আর্জি

দিল্লির অসহ্য গরমে অসুস্থ বোধ করছেন সুব্রত রায়। এই যুক্তি দেখিয়ে তাঁকে জেলে পোরা নিয়ে করা মামলার রায় দ্রুত শোনানোর আর্জি জানালেন সহারার আইনজীবী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy